সোহরাওয়ার্দী উদ্যানে ইসলামী আন্দোলনের মহাসমাবেশে জনতার ঢল
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৮ জুন, ২০২৫, ৩:৪৬ পিএম

সংস্কার, বিচার ও পিআর পদ্ধতিতে জাতীয় নির্বাচন আয়োজনের দাবি রাজধানীর সোহরাওয়ার্দী উদ্যানে মহাসমাবেশ করছে ইসলামী আন্দোলন বাংলাদেশ। আজ শনিবার সকাল ১০টায় কোরআন তিলাওয়াতের মধ্য দিয়ে আনুষ্ঠানিকভাবে শুরু হয় এই মহাসমাবেশ। দুপুর ২টায় এই কর্মসূচির মূল পর্ব শুরু হবে। 

এতে সভাপতিত্ব করছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের আমির ও চরমোনাই পীর মুফতি সৈয়দ মুহাম্মাদ রেজাউল করীম।

এদিকে মহাসমাবেশে অংশ নিতে দলে দলে সংগঠনটির নেতাকর্মীরা মিছিল নিয়ে সমাবেশস্থলে আসছেন। মহাসমাবেশে সারা দেশ থেকে আগত জেলা ও মহানগর নেতারা বক্তব্য দিচ্ছেন। 

মহাসমাবেশে উপস্থিত রয়েছেন ইসলামী আন্দোলন বাংলাদেশের মহাসচিব অধ্যক্ষ হাফেজ মাওলানা ইউনুছ আহমাদ।

উল্লেখ্য, জুলাই অভ্যুত্থানের পর থেকেই বিভিন্ন দাবিতে প্রচারণা ও গণসংযোগ চালিয়ে আসছে দলটি।

একই সঙ্গে রাজনৈতিক দলগুলোর সঙ্গে নানামুখী আলোচনা চালিয়ে আসছিল। এ ব্যাপারে জনসমর্থন তৈরি হয়েছে এবং রাজনৈতিক দলগুলোর মধ্যে এক ধরনের সমন্বয়ও হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft