শ্রীলঙ্কার বিপক্ষে ওয়ানডে ও টি টোয়েন্টি দল ঘোষণা টাইগারদের
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৩ জুন, ২০২৫, ৪:৪৪ পিএম

শ্রীলঙ্কায়ে পূর্ণাঙ্গ সিরিজ খেলতে এসেছে বাংলাদেশ ক্রিকেট দল। তিন ফরম্যাটের সিরিজের ইতিমধ্যে একটি টেস্ট ম্যাচ শেষ হয়েছে দুই দলের। আগামী ২৫ জুন সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্টে মাঠে নামবে দুই দল। এরপর দুই দেশ মাঠে নামবে সাদা বলের ম্যাচ খেলতে। যেখানে তিনটি করে ওয়ানডে ও টি-টোয়েন্টি ম্যাচ খেলবে উভয় দল। সেই সিরিজকে সামনে রেখে একদিনের ক্রিকেটের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

দুই বছর পর জাতীয় দলে ফিরেছেন নাঈম শেখ। ঘরোয়া ক্রিকেটে তার দারুণ পারফরম্যান্স এই ফিরে আসার পেছনে বড় কারণ। সর্বশেষ ২০২৩ সালের এশিয়া কাপে খেলেছিলেন নাঈম, যেখানে তিনি শ্রীলঙ্কার বিপক্ষে তাঁর শেষ ওয়ানডে ম্যাচ খেলেন। তারপর জাতীয় দল থেকে দূরে ছিলেন, কিন্তু এবার আবারও সুযোগ পেয়েছেন।

এছাড়া চোট কাটিয়ে দলে ফিরেছেন তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান। তবে সৌম্য সরকারকে দলে জায়গা পাননি। চোট থেকে সুস্থ হয়ে তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমানও দলে ফিরেছেন। দুজনেই বোলিং আক্রমণে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করেন। অন্যদিকে, বাজে ফর্মের কারণে চ্যাম্পিয়ন্স ট্রফি থেকে বাদ পড়া লিটন কুমার দাসও এবার দলে ফিরেছেন।

তবে সৌম্য সরকারের জন্য দুঃখজনক খবর। সর্বশেষ চ্যাম্পিয়ন্স ট্রফিতে ছিলেন তিনি, কিন্তু ভারতের বিপক্ষে প্রথম ম্যাচে ডাক মারার পর আর সুযোগ পাননি। সম্প্রতি চোট থেকে ফিরেছেন সৌম্য, তবে নির্বাচকরা তাকে শ্রীলঙ্কা সিরিজে বিবেচনা করেননি। তিনি এবার শ্রীলঙ্কা সফরে যাওয়ার পরিবর্তে গ্লোবাল সুপার লিগে রংপুর রাইডার্সের হয়ে খেলবেন।

শ্রীলঙ্কার বিপক্ষে বাংলাদেশের ওয়ানডে দল-  মেহেদী হাসান মিরাজ (অধিনায়ক), তানজিদ হাসান, পারভেজ হোসেন, মোহাম্মদ নাঈম, নাজমুল হোসেন, তাওহিদ হৃদয়, লিটন কুমার দাস, জাকের আলী, শামীম হোসেন, রিশাদ হোসেন, তানভীর ইসলাম, তাসকিন আহমেদ, তানজিম হাসান, নাহিদ রানা, হাসান মাহমুদ ও মুস্তাফিজুর রহমান।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft