চেলসিকে বড় ব্যবধানে হারাল ব্রাজিলিয়ান ক্লাব ফ্লামেঙ্গো
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ২১ জুন, ২০২৫, ৫:১৮ পিএম

শুক্রবার (২০ জুন) ফিলাডেলফিয়ায় ক্লাব বিশ্বকাপের গ্রুপ ডি-এর ম্যাচে ফ্লামেঙ্গো প্রথমার্ধের ব্যবধান কাটিয়ে চেলসিকে ৩-১ গোলে হারিয়েছে। ক্লাব বিশ্বকাপে টানা দ্বিতীয় জয় পেলো ব্রাজিলিয়ান ক্লাবটি। 

এবার তারা ৩-১ গোলের বড় ব্যবধানে হারিয়েছে ইংলিশ প্রিমিয়ার লিগের ক্লাব চেলসিকে।

দ্বিতীয়ার্ধে ব্রুনো হেনরিক, ড্যানিলো এবং ওয়ালেস ইয়ানের গোলে টুর্নামেন্টে টানা দ্বিতীয় জয় নিশ্চিত করে ব্রাজিলিয়ান দলটি।

অথচ পেদ্রো নেতো ১৩ মিনিটের মাথায়ই এগিয়ে দিয়েছিলেন চেলসিকে। কিন্তু প্রিমিয়ার লিগের দলটি তাদের লিড বাড়ানোর বেশ কয়েকটি সুযোগ নষ্ট করে, এরপর ফ্লামেঙ্গো দারুণভাবে ঘুরে দাঁড়ায়।

৬২তম এবং ৬৫তম মিনিটে ব্রুনো হেনরিক এবং দানিলোর গোলের মাধ্যমে দ্রুতই লিড নেয় ফ্লামেঙ্গো। যার তিন মিনিট পরেই ফরোয়ার্ড নিকোলাস জ্যাকসন লাল কার্ড দেখলে ১০ জনের দলে পরিণত হয় চেলসি। ৮৩ মিনিটে ইয়ানের গোলে বড় জয় নিশ্চিত করে ফ্লামেঙ্গো।

এই জয়ে দুই ম্যাচে ৬ পয়েন্ট নিয়ে গ্রুপ ডি-তে শীর্ষে রয়েছে ফ্লামেঙ্গো, যেখানে চেলসি ৩ পয়েন্ট নিয়ে দ্বিতীয় স্থানে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft