আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই: মির্জা ফখরুল
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১০ জুন, ২০২৫, ১:৩০ পিএম

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেছেন, আমরা গণতান্ত্রিক অধিকার চাই, নির্বাচন চাই। আমরা অন্য অধিকারগুলো চাই, ছাত্রদের অধিকার চাই। শুধু গণতন্ত্র হলেই হবে না, সেই গণতন্ত্রকে বুঝতে হবে। গণতান্ত্রিক যেমন অধিকার আছে, গণতন্ত্রের দায়িত্বও আছে।

সেই দায়িত্ব পালন করলেই গণতন্ত্র সত্যিকারের অর্থে একটা প্রাতিষ্ঠানিক রূপ পেতে পারবে।

গতকাল সোমবার দুপুরে ঠাকুরগাঁও রিভারভিউ উচ্চ বিদ্যালয়ের সুবর্ণজয়ন্তী উৎসবে ভার্চুয়ালি যুক্ত হয়ে প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন তিনি। 

মির্জা ফখরুল বলেন, জাতিকে পুনর্গঠন করতে গেলে আমাদের ছাত্রদের তৈরি করতে হবে। তারা যেন সবক্ষেত্রে তাদের যোগ্যতার প্রমাণ দিতে পারে।

বর্তমান বিশ্ব প্রতিযোগিতামূলক, যেখানে টিকে থাকতে হলে জ্ঞানের প্রতিযোগিতা করতে হবে। এখন তো আরও কঠিন হয়েছে। প্রযুক্তি এমন এক জায়গায় চলে গেছে, টেকনোলজিতে যদি আমরা কোপ-আপ করতে না পারি, তাহলে পিছিয়ে যাব। সারা দেশেই শিক্ষার মান উদ্বেগজনকভাবে খারাপ হয়ে গেছে, কে দায়ী, সেদিকে না গিয়ে আমি বলতে চাই, সামগ্রিকভাবেই মান কমেছে।

তিনি আরো বলেন, রাষ্ট্রকেও একটা সুন্দর জাতি নির্মাণ করতে হলে, প্রথমত আপনাকে অবশ্যই লেখাপড়া করতে হবে। লেখাপড়ার কোনো বিকল্প নেই। দ্বিতীয়ত, এক্সট্রা কারিকুলার অ্যাক্টিভিটিস করতে হবে। তৃতীয়ত, খেলাধুলা করতে হবে। শারীরিক যোগ্যতা প্রমাণ করতে হলে কাজ করতে হবে এবং প্র্যাকটিস করতে হবে। লেখাপড়ার পাশাপাশি খেলাধুলাও প্র্যাকটিস করতে হবে।
 
শিক্ষকদের প্রতি আহ্বান জানিয়ে মির্জা ফখরুল বলেন, শিক্ষার্থীরা যেন গাফিলতি না করে, আপনারা কোনো কম্প্রোমাইজ করবেন না। ছাত্রদের কাছ থেকে পড়া বুঝিয়ে ঠিকমতো নেবেন এবং তারা যেন বোঝে, সেই জিনিসটা নিশ্চিত করবেন। জ্ঞানের কোনো বিকল্প থাকতে পারে না।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft