আগের সরকারের ধারাবাহিকতায় ‘গলদপূর্ণ’ বাজেট: আমীর খসরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২ জুন, ২০২৫, ৮:১০ পিএম

প্রস্তাবিত ২০২৫-২৬ অর্থবছরের বাজেটকে ‘আগের সরকারের ধারাবাহিকতা’ এবং ‘মৌলিক গলদপূর্ণ’ বলে মন্তব্য করেছেন বিএনপির জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। 

তিনি মনে করেন, রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সামঞ্জস্য রাখা হয়নি এবং বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল।

আজ সোমবার (২ জুন) প্রস্তাবিত বাজেটের প্রতিক্রিয়ায় তিনি এসব কথা বলেন।  

আমীর খসরু মাহমুদ চৌধুরী বলেন, প্রস্তাবিত বাজেট আগের সরকারেরই ধারাবাহিকতা এবং এর মৌলিক বিষয়গুলোতে গলদ রয়েছে। রাজস্ব আয়ের সঙ্গে বাজেটের আকারের সম্পৃক্ততা রেখে বাজেট করা উচিত ছিল, যা করা হয়নি। সেই সঙ্গে, বাজেটের আকার আরও ছোট হওয়া উচিত ছিল। এই সরকারের জন্য এই বাজেট বাস্তবায়ন কঠিন হবে।

তিনি আরও বলেন, বর্তমান অর্থনৈতিক প্রেক্ষাপটে এই বিশাল আকারের বাজেট বাস্তবায়ন সরকারের জন্য একটি বড় চ্যালেঞ্জ হয়ে দাঁড়াবে। রাজস্ব আদায়ের লক্ষ্যমাত্রা পূরণ না হলে বাজেট বাস্তবায়ন কঠিন হয়ে পড়বে।

এদিন বিকেলে অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ বাংলাদেশ টেলিভিশনের স্টুডিও থেকে সাত লাখ ৯০ হাজার কোটি টাকার বাজেট উপস্থাপন করেন। বাজেটে মোট ৫ লাখ ৬৪ হাজার কোটি টাকা বা জিডিপির ৯ শতাংশ রাজস্ব আয়ের প্রস্তাব করা হয়েছে। এর মধ্যে জাতীয় রাজস্ব বোর্ডের মাধ্যমে ৪ লাখ ৯৯ হাজার কোটি টাকা এবং অন্যান্য উৎস হতে ৬৫ হাজার কোটি টাকা সংগ্রহ করার প্রস্তাব করা হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft