বাংলাদেশ-পাকিস্তান টি-টোয়েন্টি সিরিজ
টস হেরে বোলিংয়ে বাংলাদেশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৯:১৩ পিএম

পাকিস্তানের বিপক্ষে সিরিজের দ্বিতীয় টি-২০ ম্যাচে টস হেরেছেন বাংলাদেশ অধিনায়ক লিটন দাস। শুরুতে বোলিং করবে বাংলাদেশ। এ নিয়ে লিটন সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে তিন ও পাকিস্তানের বিপক্ষে শুরুর দুই টি-২০ ম্যাচেই টস হারলেন।  

টসের মতো ম্যাচেও টানা হারের মধ্যে আছে বাংলাদেশ জাতীয় ক্রিকেট দল। ঘরের মাঠে জিম্বাবুয়ের বিপক্ষে টেস্ট হার। সংযুক্ত আরব আমিরাতের বিপক্ষে টি-২০ সিরিজ হারের পর পাকিস্তানের বিপক্ষে হেরেছে তিন ম্যাচের টি-২০ সিরিজের প্রথমটি। তিন ম্যাচের সিরিজের দ্বিতীয় এই ম্যাচটি তাই লিটন দাসদের জন্য ঘুরে দাঁড়ানোর লড়াই।

বাংলাদেশ দ্বিতীয় এই ম্যাচে একাদশে এক পরিবর্তন এনেছে। শেখ মাহেদীর জায়গায় একাদশে নিয়েছে মেহেদী মিরাজকে। পাকিস্তানও একাদশে এক পরিবর্তন এনেছে। ওপেনার ফখর জামানকে বসিয়ে শাহিবজাদা ফারহানকে একাদশে নিয়েছে। 

বাংলাদেশ একাদশ: তানজিদ তামিম, পারভেজ ইমন, লিটন দাস, তাওহীদ হৃদয়, জাকের আলী, শামীম হোসেন, মেহেদী মিরাজ, রিশাদ হোসেন, তানজিম সাকিব, হাসান মাহমুদ, শরিফুল ইসলাম। 

পাকিস্তান একাদশ: শাহিবজাদা ফারহান, সাঈম আইয়ূব, মোহাম্মদ হারিস, সালমান আঘা, হাসান নওয়াজ, খুলদীল শাহ, শাদাব খান, ফাহিম আশরাফ, হাসান আলী, হারিস রউফ, আবরার আহমেদ। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft