ট্রাকে চাঁদাবাজি করতে গিয়ে এনসিপি নেতা আটক
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩০ মে, ২০২৫, ৩:৩৭ পিএম আপডেট: ৩০.০৫.২০২৫ ৪:১২ পিএম

দিনাজপুরের পার্বতীপুরে ট্রাক আটকে চাঁদাবাজির সময় তারিকুল ইসলাম (৪০) নামে জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) এক নেতাকে আটক করেছে সেনাবাহিনী।  

গতকাল বৃহস্পতিবার (২৯ মে) রাতে ফুলবাড়ী-মিঠাপুকুর রোডে এ ঘটনা ঘটে।

আটক তারিকুল ইসলাম উপজেলার পশ্চিম রাজাবাসর গ্রামের মৃত মাহমুদুল সরকারের ছেলে। তিনি এনসিপির পার্বতীপুরের সংগঠক।

জানা গেছে, কিছুদিন আগে বড়পুকুরিয়া কয়লাখনির পরিত্যক্ত মালামাল (স্ক্র্যাব) টেন্ডারের মাধ্যমে পায় সেনাবাহিনীর প্রতিষ্ঠান সেনাকল্যাণ সংস্থা। বৃহস্পতিবার সন্ধ্যার পর টেন্ডারের মালামাল নিয়ে দুটি ট্রাক গন্তব্যের উদ্দেশ্যে বড়পুকুরিয়া কয়লাখনি থেকে বের হয়। রাত পৌনে ৮টার দিকে ট্রাকটি কয়লাখনি-মধ্যপাড়া সড়করের রসুলপুর নামক স্থানে পৌঁছালে ট্রাক দুটির গতি পথরোধ চাঁদা দাবি করেন তারিকুল ও তার অনুসারীরা।  

খবর পেয়ে পার্বতীপুরে দায়িত্বরত সেনা ক্যাম্পের সদস্যরা দ্রুত ঘটনাস্থলে গিয়ে তাকে আটক করেন। এসময় পালিয়ে যান তার সঙ্গীরা। পরে সেনাবাহিনী ও র‍্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র‍্যাব)-১৩ এর একটি দল তাকে পার্বতীপুর মডেল থানায় সোপর্দ করে।

এ ঘটনায় বড়পুকুরিয়া কয়লাখনিতে অবস্থানকরা সেনাকল্যান সংস্থ্যার দায়িত্বপ্রাপ্ত প্রতিনিধি আরিফুল ইসলাম বাদী হয়ে পার্বতীপুর মডেল থানায় মামলা করেন।  

বিষয়টি পাবতীপুর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আব্দুল্লাহ আল মামুন নিশ্চিত করেছেন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft