৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার সময়সূচি প্রকাশ
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ২৫ মে, ২০২৫, ৮:৩৪ পিএম

৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার পুনর্নির্ধারিত পূর্ণাঙ্গ সময়সূচি প্রকাশ করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। আজ রোববার (২৫ মে) বিকেলে পিএসসির পরীক্ষা নিয়ন্ত্রক (ক্যাডার শাখা) মাসুমা আফরীনের সই করা এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

এতে বলা হয়, ৪৬তম বিসিএসের লিখিত পরীক্ষার (আবশ্যিক ও পদ-সংশ্লিষ্ট) পুনর্নির্ধারিত সময়সূচি প্রকাশ করা হলো। ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ বিভাগীয় শহরের কেন্দ্রে এ পরীক্ষা অনুষ্ঠিত হবে।

পুনর্নির্ধারিত সময়সূচি অনুযায়ী, ৪৬তম বিসিএসের স্থগিত আবশ্যিক বিষয়ের লিখিত পরীক্ষা আগামী ২৪ জুলাই থেকে ৩ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে। এ ছাড়া পদসংশ্লিষ্ট বিষয়ের লিখিত পরীক্ষা ১০ আগস্ট থেকে ২১ আগস্ট পর্যন্ত অনুষ্ঠিত হবে।

পরীক্ষার সময়সূচি, হলভিত্তিক আসনব্যবস্থা ও সংশ্লিষ্ট গুরুত্বপূর্ণ নির্দেশনা কমিশনের ওয়েবসাইট ও টেলিটক বাংলাদেশ লিমিটেডের ওয়েবসাইটে প্রকাশ করা হবে বলে জানিয়েছে পিএসসি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft