মেসির গোল আর জোড়া অ্যাসিস্টে মিয়ামির বড় জয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৯ ফেব্রুয়ারি, ২০২৫, ৩:৪৮ পিএম

আরও একবার ভক্ত-সমর্থকদের উচ্ছ্বাসে ভাসালেন লিওনেল মেসি। ইন্টার মিয়ামিকে উপহার দিলেন দারুণ এক জয়। নিজে গোল করেছেন এবং সতীর্থদের দিয়েও করিয়েছেন। 

মেসির সাজানো গোছানো খেলায় ক্লাব ফ্রেন্ডলিতে হন্ডুরাসের পেশাদার ক্লাব সি. ডি, ওলিম্পিয়াকে ৫-০ গোলে হারিয়েছে মিয়ামি।

আজ রোববার সকাল ৭টায় মাঠে নামে মিয়ামি। মেসি প্রথম গোল করেন ২৭ মিনিটে। এরপর ফেডেরিকো রেদোনদো ৪৪ মিনিটে ও প্রথমার্ধের ইনজু্রি সময়ে (৪৫+২ মিনিটে) গোল করেন নোয়াহ অ্যালেন। এই দুটি গোলেই অ্যাসিস্ট করেন মেসি। এতে মিয়ামি এগিয়ে যায় ৩-০ ব্যবধানে।

৫৪ মিনিটে গোল করেন লুইস সুয়ারেজ। এতে ৪-০ তে এগিয়ে যায় যুক্তরাষ্ট্রের এমএলএসের ক্লাবটি। ওলিম্পিয়ার জালে শেষবার বল ফেলেন রায়ান সেইলর, ৭৯ মিনিটে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft