নতুন ক্লাবে যোগ দিলেন বিশ্বকাপ মাতানো ভোজিনহা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৫ জুলাই, ২০২৬, ১১:৫৯ এএম

কেপ ভার্দের প্রথম বিশ্বকাপ সাফল্যের মূল নায়ক ছিলেন দলের গোলরক্ষক ভোজিনহা।বিশ্বকাপের অন্যতম উদীয়মান এ তারকা চিলির বৃহত্তম ফুটবল ক্লাব কোলো কোলোর সাথে চুক্তি স্বাক্ষর করেছেন। গতকাল শুক্রবার ক্লাবটির সভাপতি আনিবাল মোসা বিষয়টি নিশ্চিত করেন।

সংবাদ সংস্থা রয়টার্স জানিয়েছে, ফ্রি এজেন্ট হিসেবে থাকা ভোজিনিয়া শিগগিরই চিলিতে যাবেন। সেখানে ডাক্তারি পরীক্ষা সম্পন্ন করবেন তিনি। এরপর এস্তাদিও মনুমেন্তালে তাঁকে আনুষ্ঠানিকভাবে পরিচয় করিয়ে দেওয়া হবে।

চিলির ক্লাবটির সভাপতি মোসা বলেন, ‘ভোজিনিয়া কোলো কোলোর খেলোয়াড় হতে যাচ্ছেন। আগামী কয়েক দিনের মধ্যে তিনি চিলিতে আসবেন এবং স্বাস্থ্য পরীক্ষা শেষে তাঁকে পরিচয় করিয়ে দেওয়া হবে।’

তবে দুই পক্ষের মধ্যে চুক্তি এখনো চূড়ান্ত হয়নি। সামাজিক যোগাযোগমাধ্যমে কোলো কোলো একটি ছবি পোস্ট করে ভোজিনিয়াকে দলে ভেড়ানোর ইঙ্গিত দিয়েছে। কেপ ভার্দে গোলরক্ষকের কোঁকড়ানো চুলের সংকেত দিয়ে ক্যাপশনে লেখা হয়েছে ‘অরা।’

বিশ্বকাপ শুরুর আগেই পর্তুগালের দ্বিতীয় বিভাগের ক্লাব শাভেসের সঙ্গে চুক্তি শেষ হয় ভোজিনিয়ার।তবে ৪০ বছর বয়সী গোলরক্ষকের জীবন পাল্টে দেয় ২০২৬ বিশ্বকাপ। বিশ্বকাপে একের পর এক দুর্দান্ত পারফরম্যান্সে সামাজিক যোগাযোগমাধ্যমে ভোজিনহার জনপ্রিয়তা আকাশছোঁয়া হয়ে যায়।

ইনস্টাগ্রামে তাঁর অনুসারীর সংখ্যা পৌঁছে যায় ২৮.৩ মিলিয়নে, যা থিবো কোর্তোয়া, মানুয়েল নয়ার, ইকার ক্যাসিয়াসের মতো কিংবদন্তিদের চেয়েও বেশি। এমনকি তিনি জায়গা পেয়েছেন সমর্থকদের ভোটে হওয়া টুর্নামেন্ট সেরা একাদশেও।

৪০ বছর বয়সী ভোজিনিয়া পেশাদার ক্যারিয়ারে আরও এক বা দুই মৌসুম খেলতে চান। সম্প্রচারমাধ্যম সিবিএসকে দেওয়া সাক্ষাৎকারে ভোজিনিহা বলেন, ‘আমি এমন একটি দল চাই, যারা আমার খেলোয়াড়ি দক্ষতাকে মূল্যায়ন করবে, শুধু মার্কেটিংয়ের জন্য কিনবে না।’ সে সময় তাঁর ইন্টার মায়ামিতে যোগ দেওয়ার গুঞ্জনও উঠেছিল।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft