কলম্বিয়ার জ্বালানি সংস্থার প্রধানের বিরুদ্ধে যে অভিযোগ
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৭ এপ্রিল, ২০২৬, ১২:১৪ পিএম

কলম্বিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থার নির্বাহী রিকার্দো রোয়ার বিরুদ্ধে প্রভাব খাটানোর অভিযোগে চলছে তদন্ত। কলম্বিয়ার রাষ্ট্রীয় জ্বালানি সংস্থা ইকোপেট্রল সোমবার এ তথ্য জানিয়েছে। রোয়া বর্তমানে দীর্ঘ ছুটি নিয়েছেন। এরপর তিনি বেতনবিহীন ছুটিতেও যাবেন। তার বিরুদ্ধে অ্যাটর্নি জেনারেলের দপ্তর তদন্ত করছে।

রয়টার্স জানায়, পরিচালনা পর্ষদ রোয়ার ছুটি অনুমোদন করেছে- এমনটাই বলা হয়েছে সংস্থার এক বিবৃতিতে। তিনি ৭ এপ্রিল থেকে ২৭ মে পর্যন্ত ছুটিতে থাকবেন। এরপর ২৮ মে থেকে আরো ৩০ দিনের বেতনবিহীন ছুটি নেবেন।

ধারণা করা হচ্ছে, জুনের শেষ দিকে তিনি আবার কাজে ফিরবেন। এর আগে দেশটিতে প্রেসিডেন্ট নির্বাচন শেষ হবে। নতুন প্রেসিডেন্ট আগস্টে দায়িত্ব নেবেন। তখন ইকোপেট্রলের নতুন বোর্ড গঠন করা হতে পারে। গত ১১ মার্চ রোয়ার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ আনে অ্যাটর্নি জেনারেলের দপ্তর। সূত্র: রয়টার্স

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft