সিরাজগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ

সিরাজগঞ্জ প্রতিনিধি

দেশজুড়ে

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে।

2026-01-12T21:34:14+06:00
2026-01-12T21:34:14+06:00
রোববার ● ২৫ অক্টোবর ২০২৬,
৯ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
সিরাজগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
সিরাজগঞ্জ প্রতিনিধি
⏲ ৯:৩৪ পিএম | ১২ জানুয়ারি, ২০২৬ | সোমবার
সিরাজগঞ্জে খালেদা জিয়ার মাগফিরাত কামনায় শীতবস্ত্র বিতরণ
সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার রুহের মাগফিরাত কামনায় সিরাজগঞ্জে জেলা বিএনপির সাধারণ সম্পাদক সাইদুর রহমান বাচ্চুর উদ্যোগে তিন শতাধিক শীতার্ত মানুষের মাঝে শীতবস্ত্র কম্বল বিতরণ করা হয়েছে। 

আজ সোমবার বিকেলে শহরের দিয়ার ধানগড়া শীতার্ত ও রেলওয়ে কলোনীর আদিবাসী  দরিদ্র শীতার্তদের মাঝে এ শীতবস্ত্র বিতরন করা হয়।


শীতবস্ত্র বিতরণকালে সাইদুর রহমান বাচ্চু বলেন, বেগম খালেদা জিয়া সারাজীবন দেশ ও মানুষের জন্য কাজ করেছেন। তার প্রতি শ্রদ্ধা ও ভালোবাসা এবং তার রুহের মাগফেরাত কামনার জন্য এই মানবিক উদ্যোগ গ্রহন করা হয়েছে। দেশের উন্নয়নস ও সংকটকালীন সময়ে দেশের মানুষের পাশে দাঁড়ানোই আমাদের রাজনীতির মূল লক্ষ্য ও চেতনা বলে জানান এই নেতা। 

শীতবস্ত্র বিতরণকালে ২নং ও ১৫ নং ওয়ার্ড বিএনপি ও সহযোগী সংগঠনের নেতাকর্মী সেখানে উপস্থিত ছিলেন। 


  বিষয়:   দেশজুড়ে  সিরাজগঞ্জ  বিএনপি  শীতবস্ত্র বিতরণ 


Advertisement
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত