রাণীশংকৈলে পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার

রাণীশংকৈল প্রতিনিধি

দেশজুড়ে

ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি পুকুর থেকে জেসমিন আকতার জেসি (২৪) নামে এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে মীরডাঙ্গী–গাজির হাট পাকা সড়কের পাঁচপীর কবরস্থান সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওই যুবতী উপজেলার ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

2026-01-04T22:19:43+06:00
2026-01-04T22:19:43+06:00
সোমবার ● ২৬ অক্টোবর ২০২৬,
১০ কার্তিক ১৪৩৩
Advertisement
দেশজুড়ে
রাণীশংকৈলে পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
রাণীশংকৈল প্রতিনিধি
⏲ ১০:১৯ পিএম | ৪ জানুয়ারি, ২০২৬ | রোববার
রাণীশংকৈলে পুকুর থেকে যুবতীর লাশ উদ্ধার
ঠাকুরগাঁওয়ের রাণীশংকৈলে একটি পুকুর থেকে জেসমিন আকতার জেসি (২৪) নামে এক যুবতীর ভাসমান লাশ উদ্ধার করেছে পুলিশ। গতকাল শনিবার (৩ জানুয়ারি) সকাল ১১টার দিকে মীরডাঙ্গী–গাজির হাট পাকা সড়কের পাঁচপীর কবরস্থান সংলগ্ন এলাকার একটি পুকুর থেকে লাশটি উদ্ধার করা হয়। মৃত ওই যুবতী  উপজেলার ভন্ডগ্রাম এলাকার জাহাঙ্গীর আলমের মেয়ে।

স্থানীয় ইউপি সদস্য সোহেল রানা ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, জেসমিন দীর্ঘদিন ধরে মানসিক ভারসাম্যহীনতায় ভুগছিলেন। তিনি প্রায়ই বাড়ি থেকে বের হয়ে যেতেন, পরে পরিবারের লোকজন খুঁজে এনে তাকে বাড়িতে ফিরিয়ে আনতেন।


স্থানীয় ও পুলিশ সূত্রে জানা যায়, ওই দিন সকালে পথচারীরা পুকুরের পানিতে একটি লাশ ভাসতে দেখে পুলিশে খবর দেন। খবর পেয়ে পুলিশ ঘটনাস্থলে গিয়ে লাশ উদ্ধার করে।

রাণীশংকৈল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আমানুল্লাহ আল বারী জানান, লাশ উদ্ধার করে ময়নাতদন্তের জন্য জেলা মর্গে পাঠানো হয়েছে। আইনি প্রক্রিয়া শেষে লাশ পরিবারের কাছে হস্তান্তর করা হবে।



  বিষয়:   দেশজুড়ে  ঠাকুরগাঁও  লাশ উদ্ধার 


Advertisement
সর্বশেষ
‹ ›
সর্বাধিক পঠিত
‹ ›
যোগাযোগ  |   আমাদের পরিচয়  |   গোপনীয়তা নীতিমালা  |   ব্যবহারের শর্তাবলি  |   দায়মুক্তি  |   বিজ্ঞাপন নীতিমালা
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
© ২০২৬ প্রকাশক কর্তৃক সর্বস্বত্ব সংরক্ষিত