থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্তে ফের সংঘাত
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৮ ডিসেম্বর, ২০২৫, ৯:৫৮ এএম আপডেট: ০৮.১২.২০২৫ ১২:৩৬ পিএম

থাইল্যান্ড ও কম্বোডিয়ার মধ্যে বিবাদপূর্ণ সীমান্ত এলাকায় আবারও সংঘর্ষ ছড়িয়ে পড়েছে। সোমবার থাই সেনাবাহিনী জানিয়েছে, উভয় দেশই একে অপরের বিরুদ্ধে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মধ্যস্থতায় হওয়া যুদ্ধবিরতি লঙ্ঘনের অভিযোগ তোলার পর থাইল্যান্ড সীমান্ত বরাবর বিমান হামলা চালিয়েছে।

এক বিবৃতিতে থাই সেনাবাহিনী জানিয়েছে, রবিবার স্থানীয় সময় দুপুর ২টা ১৫মিনিটে সি সা কেত প্রদেশের সীমান্ত লক্ষ্য করে গুলি ছোড়ে কম্বোডীয় সেনবাহিনী। এতে দু’জন থাই সেনা আহত হন। এ ঘটনার পর পাল্টা জবাব দেয় থাই সেনবাহিনীও। স্থানীয় সময় ২টা ৫০ পর্যন্ত স্থায়ী হয় সংঘাত।

বিবৃতে থাই সেনাবাহিনীর পক্ষ থেকে বলা হয়েছে, আহত দুই সেনার একজনের পায়ে গুলি লেগেছে, অপরজন বুকে আঘাত পেয়েছেন। সংঘাত থামার পরপরই কম্বোডিয়ার সীমান্তবর্তী চার থাই প্রদেশ বুরি রাম, সুরিন, সি সা কেত এবং উবন রাতচাথানি থেকে কয়েক হাজার মানুষকে নিরাপদ স্থানে সরিয়ে নিয়েছে থাইল্যান্ডের সেনা ও সীমান্তরক্ষী বাহিনী।

অন্যদিকে কম্বোডিয়ার প্রতিরক্ষা মন্ত্রণালয় জানায়, ভোরে থাই বাহিনী দুই স্থানে আক্রমণ চালিয়েছে, যা কয়েক দিনের উসকানিমূলক কর্মকাণ্ডের পর ঘটেছে। তারা আরও দাবি করে, কম্বোডীয় সেনারা পাল্টা আক্রমণ চালায়নি।

এর আগে গতকাল রবিবার জাতিসংঘে কম্বোডিয়ার বিরুদ্ধে অভিযোগ জানিয়েছিল থাইল্যান্ড। সেখানে বলা হয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া সীমান্ত এলাকায় থাই ভূখণ্ডে গোপনে বড় এলাকা জুড়ে ল্যান্ডমাইন পেতেছে কম্বোডিয়া। এসব ল্যান্ডমাইনের বিস্ফোরণে বেশ কয়েকজন থাই ও চীনা নাগরিক আহত হয়েছেন। জাতিসংঘকে এ ঘটনা তদন্তের জন্য আহ্বান জানিয়েছিল থাই সরকার।

থাইল্যান্ড এ অভিযোগ জানানোর কিছু সময়ের মধ্যেই সি সা কেত প্রদেশ সংঘাত শুরু হয় দু’দেশের সেনাবাহিনীর মধ্যে।

সীমান্ত নিয়ে বিবাদের জেরে দীর্ঘ ১৫ বছরের যুদ্ধবিরতি ভেঙে গত জুলাই মাসে সংঘাতে জড়িয়েছিল থাইল্যান্ড-কম্বোডিয়া। ৫ দিন ধরে চলা সেই সংঘাতে নিহত হয়েছিলেন দু’দেশের ৩২ জন নাগরিক এবং আহত হয়েছিলেন আরও কমপক্ষে ৩০ জন। পরে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের হস্তক্ষেপে যুদ্ধবিরতি শুরু হয় থাইল্যান্ড-কম্বোডিয়ার মধ্যে।সূত্র: রয়টার্স, বিবিসি, ব্যাংকক পোস্ট

জদি/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft