শেখ হাসিনা ও তারিক সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি চলছে
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ৭ ডিসেম্বর, ২০২৫, ১:২০ পিএম

গুম ও নির্যাতনের আরেক মামলায় শেখ হাসিনা ও তার নিরাপত্তা উপদেষ্টা তারিক আহমেদ সিদ্দিকসহ ১৩ জনের বিরুদ্ধে অভিযোগ গঠনের শুনানি শুরু হয়েছে। রোববার (৭ ডিসেম্বর) বেলা ১২টার দিকে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল-১ এ শুনানি করে প্রসিকিউশন।

১৩ আসামির মধ্যে ডিজিএফআইয়ের সাবেক তিনজন পরিচালক মেজর জেনারেল শেখ মো. সরওয়ার হোসেন, ব্রিগেডিয়ার জেনারেল মো. মাহবুবুর রহমান সিদ্দিকী ও ব্রিগেডিয়ার জেনারেল আহমেদ তানভির মাজাহার সিদ্দিকী এখন সেনা হেফাজতে রয়েছেন। তাদের আজ ট্রাইব্যুনালে হাজির করা হয়।  এই মামলার আসামিদের মধ্যে ডিজিএফআইয়ের সাবেক পাঁচজন মহাপরিচালকও রয়েছেন।


এদিকে, ট্রাইব্যুনাল-২ এ গণঅভ্যুত্থানে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক মন্ত্রী ও জাসদ সভাপতি হাসানুল হক ইনুর বিরুদ্ধে তৃতীয় দিনের সাক্ষ্যগ্রহণ চলছে। এর আগে সাক্ষ্য দিয়েছিলেন, আহত জুলাই যোদ্ধা মো. রইসুল ও ট্রাইব্যুনালের বিশেষ তদন্তকর্মকর্তা তানভীর হাসান জোহা।

অপরদিকে, জুলাই হত্যাকাণ্ডের মামলায় হাসানুল হক ইনু ও সালমান এফ রহমানকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে।

জদি/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft