শিল্প রক্ষায় দেশি-বিদেশি বিনিয়োগ দরকার : শিল্প উপদেষ্টা
নিউজ ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ২:৫৩ পিএম

দেশের চিনি শিল্পকে রক্ষা করতে হলে শুধু ভর্তুকি নয়, নিয়মিত কার্যকর বিনিয়োগ দরকার। সেটা হতে পারে অভ্যন্তরীণ বা বিদেশি- এমন মন্তব্য করেছেন শিল্প উপদেষ্টা আদিলুর রহমান খান।

শনিবার (৬ ডিসেম্বর) নাটোরের উত্তরা গণভবন পরিদর্শন করেন তিনি। পরে সুগার মিলের অভ্যন্তরে বৃক্ষরোপণসহ মিলটি পরিদর্শনকালে এ কথা বলেন উপদেষ্টা।

তিনি বলেন, খুব দ্রুতই ঐতিহ্যবাহী এই উত্তরা গণভবনে উপদেষ্টা পরিষদের বৈঠক হবার কথা রয়েছে। তবে এখনও চূড়ান্ত দিনক্ষণ ঠিক করা হয়নি।

আরও পড়ুন : সরবরাহ কমায় দাম কমছে না শীতের সবজির

ভর্তুকি দিয়ে কোনো শিল্পকে দীর্ঘমেয়াদে বাঁচানো সম্ভব না উল্লেখ করে চিনি শিল্পকে লাভজনক পর্যায়ে আনার জন্য সকল চেষ্টা অব্যাহত আছে বলেও জানান তিনি।

এ সময় আরও উপস্থিত ছিলেন জেলা প্রশাসক আসমা শাহীন ও পুলিশ সুপার আবদুল ওয়াহাবসহ প্রশাসনের উর্দ্ধতন কর্মকর্তারা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দেশ   শিল্প উপদেষ্টা   আদিলুর রহমান খান   বিনিয়োগ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft