পাকিস্তান-আফগানিস্তান সীমান্ত এলাকায় ব্যাপক গোলাগুলি
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ৬ ডিসেম্বর, ২০২৫, ১:৩৫ পিএম

পাকিস্তান ও আফগানিস্তান সামরিক বাহিনীর মধ্যে সীমান্ত এলাকায় আবারও ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে। শুক্রবার (৫ ডিসেম্বর) গভীর রাতে ব্যাপক গোলাগুলি হয় দুইপক্ষে।

আফগানিস্তান তালেবানের মুখপাত্র জবিহুল্লাহ মুজাহিদ অভিযোগ করে বলেন, পাকিস্তানি সেনারা কান্দাহারের স্পিন বোলদাক জেলায় হামলা চালায়। তবে এই অভিযোগ অস্বীকার করেছে ইসলামাবাদ।

আরও পড়ুন : মুর্শিদাবাদে ‘বাবরি মসজিদের’ ভিত্তিপ্রস্তর স্থাপন আজ

পাকিস্তানের প্রধানমন্ত্রীর দফতর থেকে জানানো হয়, চামান সীমান্তে আফগান বাহিনী বিনা উসকানিতে হামলা চালিয়েছে।

এদিকে, দুদিন আগেই সৌদি আরবে বৈঠকে বসে কাবুল-ইসলামাবাদের প্রতিনিধিরা। তবে কোনো ধরণের অগ্রগতি ছাড়াই শেষ হয় ওই শান্তি-আলোচনা।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  পাকিস্তান   আফগানিস্তান   সামরিক বাহিনী   সীমান্ত  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft