সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছে ট্রাম্প প্রশাসন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২৯ নভেম্বর, ২০২৫, ১:২৬ পিএম আপডেট: ২৯.১১.২০২৫ ৩:৪২ পিএম

যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসিতে দু'জন ন্যাশনাল গার্ড সদস্যকে গুলি করার ঘটনার পর নড়ে চড়ে বসেছে ট্রাম্প প্রশাসন। দেশটিতে সব ধরনের আশ্রয় সংক্রান্ত সিদ্ধান্ত স্থগিত করছে। ফলে কোনো আবেদন প্রসঙ্গে অনুমোদন, বাতিল কিংবা বন্ধ করার মতো জাতীয় কোনো রকম সিদ্ধান্ত দেয়া হবে না। শনিবার (২৯ নভেম্বর) এক প্রতিবেদনে ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি নিউজ এ তথ্য জানায়।

শুক্রবার (২৮ নভেম্বর) যুক্তরাষ্ট্রের সিটিজেনশিপ অ্যান্ড ইমিগ্রেশন সার্ভিসেস (ইউএসসিআইএস)-এর পরিচালক জোসেফ এডলো সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে প্রকাশিত এক পোস্টে এডলো বলেন, এই বিরতি আপাতত চলমান থাকবে। প্রতিটি বিদেশিকে সর্বোচ্চ মাত্রায় যাচাইবাছাই ও পরীক্ষা সম্পন্ন করার পর সিদ্ধান্ত শিথিল হতে পারে।

আরও পড়ুন : নেপালের মানচিত্রে ভারতের তিন অঞ্চল

এই ঘোষণা আসে কয়েক ঘণ্টা পর, যখন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ঘোষণা দেন যে, যুক্তরাষ্ট্রে সব তৃতীয় বিশ্বের দেশ থেকে অভিবাসন 'স্থায়ীভাবে স্থগিত' করবেন।

যুক্তরাষ্ট্রের হোমল্যান্ড সিকিউরিটির একটি দফতর ইউএসসিআইএস-এর কর্মকর্তাদের নির্দেশ দেয়া হয়েছে, তারা যেন কোনো আশ্রয় আবেদন অনুমোদন, প্রত্যাখ্যান বা বন্ধ না করেন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft