প্রকাশ: বুধবার, ২৬ নভেম্বর, ২০২৫, ১২:২৬ পিএম

রাজকীয় অভ্যর্থনার মধ্য দিয়ে রাশিয়ার প্রেসিডেন্ট ভ্লাদিমির পুতিনকে স্বাগত জানানো হলো মধ্য-এশিয়ার দেশ কিরগিজস্তানে।
মঙ্গলবার (২৫ নভেম্বর) রাষ্ট্রীয় সফরে দেশটিতে পৌঁছান পুতিন। মানাস আন্তর্জাতিক বিমানবন্দরে তাকে স্বাগত জানান কিরগিজস্তানের প্রেসিডেন্ট সাদির জাপারভ। সেখানে গার্ড অব অনার প্রদান করা হয় পুতিনকে। উত্তোলন করা হয় উভয় দেশের জাতীয় পতাকা।
এ সময়, দেশটির শক্তি স্বাধীনতার প্রতীক হিসেবে বিবেচিত গোল্ডেন ঈগল প্রদর্শনের মধ্য দিয়ে জানানো হয় অভ্যর্থনা। উপস্থিত ছিলো কিরগিজ তাইগান আর অশ্বারোহীদের বহর। ঐতিহ্যবাহী পোশাকে নাচ-গান পরিবেশন করেন কিরগিজ নারীরা।
পরে 'ইটারনাল ফ্লেম' নামক স্মৃতিসৌধে পুষ্পস্তবক অর্পণ করেন দুই প্রেসিডেন্ট। এরপর নৈশভোজে অংশ নেন পুতিন-জাপারভ। আজ বুধবার অনুষ্ঠিত হবে রাশিয়া-কিরগিজস্তান দ্বিপাক্ষিক বৈঠক।
জ/উ