বাংলাদেশ ব্যাংকে সরাসরি গ্রাহকসেবা বন্ধ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ২৩ নভেম্বর, ২০২৫, ১:৫৪ পিএম

পূর্ব ঘোষণা অনুযায়ী বাংলাদেশ ব্যাংক আজ রোববার (২৩ নভেম্বর) সকাল থেকে সঞ্চয়পত্র ও প্রাইজবন্ড বিক্রি, ছেঁড়া-ফাটা নোট বদল এবং অটোমেটেড চালানসহ সরাসরি গ্রাহকসেবা বন্ধ করে দিয়েছে। তবে বাণিজ্যিক ব্যাংকগুলো যাতে এসব বিষয়ে গ্রাহককে নির্বিঘ্নে সেবা দেয় তা নিশ্চিত করতে তদারকি বাড়ানো হয়েছে।

বাংলাদেশ ব্যাংক জানায়, বিশ্বের কোথাও কেন্দ্রীয় ব্যাংকের কাউন্টার থেকে সরাসরি সাধারণ মানুষকে এ ধরনের সেবা দেয়া হয় না। কেপিআইভুক্ত প্রতিষ্ঠান হিসেবে নিরাপত্তার বিষয়টি বিবেচনায় নিয়ে গ্রাহক সংশ্লিষ্ট সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়েছে।

প্রসঙ্গত, প্রথমে আগামী ৩০ নভেম্বর প্রথমে বাংলাদেশ ব্যাংকের মতিঝিল অফিস এবং পরে অন্যান্য অফিস থেকে এসব সেবা বন্ধের সিদ্ধান্ত নেয়া হয়। তবে পরে সময় এগিয়ে এনে সব অফিসে একযোগে সরাসরি গ্রাহকসেবা বন্ধের সিদ্ধান্ত নেয় কেন্দ্রীয় ব্যাংটি।

উল্লেখ্য, এতোদিন কেন্দ্রীয় ব্যাংকের মতিঝিল অফিস ছাড়াও রাজধানীর সদরঘাট, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, রংপুর, বগুড়া, রাজশাহী ও সিলেট অফিস থেকে গ্রাহক-সংশ্লিষ্ট এসব সেবা দেয়া হতো।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft