চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করল ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ২২ নভেম্বর, ২০২৫, ১২:৪১ পিএম আপডেট: ২২.১১.২০২৫ ৬:০৬ পিএম

আন্তর্জাতিক চাপের মুখে রাশিয়ার তেল আমদানি বন্ধ করেছে ভারতের ধনকুবের মুকেশ আম্বানির মালিকানাধীন ভারতের বৃহত্তম শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ। এই সিদ্ধান্তের মূল লক্ষ্য হলো ইউরোপীয় ইউনিয়নের (ইইউ) আসন্ন নিষেধাজ্ঞা মেনে চলা। রিলায়েন্স তাদের গুজরাটের জামনগর ইউনিটের জন্য রুশ অপরিশোধিত তেল আমদানি বন্ধ করে দেওয়া হয়েছে। খবর বিবিসির।

জানা গেছে, আগামী বছর থেকে তৃতীয় কোনো দেশ হয়ে আসা রুশ তেলজাত পণ্য আমদানির ওপর ইইউয়ের নিষেধাজ্ঞা কার্যকর হতে যাচ্ছে। এছাড়া শুক্রবার থেকে রাশিয়ার প্রধান তেল উৎপাদনকারী প্রতিষ্ঠান রসনেফট ও লুকঅয়েল-এর ওপর মার্কিন নিষেধাজ্ঞা কার্যকর হওয়ার কথা রয়েছে; রিলায়েন্সের এই পদক্ষেপ সেই নিষেধাজ্ঞার সঙ্গেও সামঞ্জস্যপূর্ণ।

আরও পড়ুন : মামদানির সঙ্গে বৈঠকের পর যা বললেন ট্রাম্প

এক বিবৃতিতে রিলায়েন্স বলেছে, ২০২৬ সালের ২১ জানুয়ারি থেকে পণ্য আমদানির ওপর যে বিধিনিষেধ কার্যকর হতে যাচ্ছে, তার সম্পূর্ণ প্রতিপালন নিশ্চিত করতে নির্ধারিত সময়ের আগেই এই পরিবর্তন সম্পন্ন করা হয়েছে। 

হোয়াইট হাউস রিলায়েন্সের এই পদক্ষেপকে স্বাগত জানিয়েছে। ওয়াশিংটন পোস্টকে দেওয়া এক বিবৃতিতে হোয়াইট হাউসের প্রেস অফিস বলেছে, আমরা এই পরিবর্তনকে স্বাগত জানাই এবং যুক্তরাষ্ট্র-ভারত বাণিজ্য আলোচনাকে অর্থবহভাবে এগিয়ে নেওয়ার অপেক্ষায় আছি।

আরও পড়ুন : দুবাই এয়ার শো'তে ভারতের 'তেজস' যুদ্ধবিমান বিধ্বস্ত, পাইলট নিহত

দিল্লির রুশ তেল কেনার বিষয়টি ভারত ও যুক্তরাষ্ট্রের সম্পর্কের ক্ষেত্রে বড় অস্বস্তির কারণ হয়ে দাঁড়িয়েছিল। গত আগস্টে ডোনাল্ড ট্রাম্প ভারতের ওপর ৫০ শতাংশ শুল্ক আরোপ করেন। এর মধ্যে রুশ তেল ও অস্ত্র কেনার জন্য 'শাস্তিস্বরূপ' ২৫ শতাংশ অতিরিক্ত শুল্ক অন্তর্ভুক্ত ছিল। ট্রাম্পের অভিযোগ ছিল, এই অর্থের মাধ্যমে ইউক্রেন যুদ্ধের তহবিল জোগাড় করছে মস্কো-যদিও ভারত এই অভিযোগ বরাবরই অস্বীকার করে এসেছে।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  রাশিয়া   ভারত   শিল্পগোষ্ঠী রিলায়েন্স ইন্ডাস্ট্রিজ   ইউরোপীয় ইউনিয়নের (ইইউ)  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft