সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহিউদ্দিন ও তার স্ত্রীর ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের নির্দেশ
নিউজ ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ৩:৪৯ পিএম

‎৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা থাকা সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মহীউদ্দীন খান আলমগীর ও তার স্ত্রী সিতারা আলমগীরের ৩৩ ব্যাংক হিসাব অবরুদ্ধের আদেশ দিয়েছেন আদালত। মঙ্গলবার (১৮ নভেম্বর) ঢাকা মহানগর সিনিয়র বিশেষ জজ সাব্বির ফয়েজের আদালত এই আদেশ দিয়েছেন। দুর্নীতি দমন কমিশনের (দুদক) তদন্তকারী কর্মকর্তা শাহজাহান মিরাজ ব্যাংকের হিসাব অবরুদ্ধ চেয়ে আবেদন করেন।

‎আবেদনে বলা হয়, সাবেক মন্ত্রী ড. মহীউদ্দীন খান আলমগীর ২০০৯ সালের সেপ্টেম্বর থেকে ২০২৪ পর্যন্ত ঘুষ ও দুর্নীতির মাধ্যমে অর্জিত অর্থ স্থানান্তর, রূপান্তরের মাধ্যমে ২১৬ কোটি ১ লাখ ৬৩ হাজার ৪৯ টাকা ও ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেছে। ২০৯ কোটি ১৭ লাখ ৬৩ হাজার ৬৪০ টাকা ও ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করায় তার বিরুদ্ধে মামলা হয়েছে।

আরও পড়ুন : চৌধুরী আব্দুল্লাহ আল মামুনের পাঁচ বছরের কারাদণ্ড

‎এতে আরও বলা হয়, মহিউদ্দিন খান ও তার স্ত্রী সিতারা আলমগীরের নামে পরিচালিত ৩৩টি হিসাবে ২০০৯ সালের ১৯ জুলাই থেকে ২০২৪ সালের সেপ্টেম্বর পর্যন্ত ৫১ কোটি ২৮ লাখ ৫১ হাজার ৪২২ টাকা এবং ৬ হাজার ১৮৮ মার্কিন ডলার জমা করেন। ৪৪ কোটি ৯৫ লাখ ৯৪ হাজার ৪২৩ টাকা এবং ৬ হাজার মার্কিন ডলার উত্তোলন করেছেন। এই ৩৩টি হিসাবে জমা উত্তোলন শেষে ২৪ সালের সেপ্টেম্বর মাস পর্যন্ত স্থিতি আছে ৬ কোটি ২৮ লাখ ৪৪ হাজার ৫০১ টাকা এবং ১৮৮ মার্কিন ডলার। তাদের নামের ব্যাংক হিসাবসমূহ থেকে অর্থ উত্তোলন করে অন্যত্র সরিয়ে নেওয়ার চেষ্টা করছেন। এ জন্য মানিলন্ডারিং প্রতিরোধ আইন ও দুর্নীতি দমন কমিশন বিধিমালা অনুযায়ী এসব সম্পত্তি অবরুদ্ধ করা একান্ত প্রয়োজন।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:   দুর্নীতি দমন কমিশনের (দুদক)   ঢাকা মহানগর   আদালত   ব্যাংক   দুর্নীতি  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft