গাজায় আন্তর্জাতিক বাহিনী পাঠানোর অনুমোদন জাতিসংঘের
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ১৮ নভেম্বর, ২০২৫, ১১:০৩ এএম

গাজায় স্থিতিশীলতা রক্ষায় যুক্তরাষ্ট্রের দেয়া প্রস্তাবে অনুমোদন দিয়েছে জাতিসংঘের নিরাপত্তা পরিষদ। উপত্যকার নিরাপত্তায় আন্তর্জাতিক বাহিনী মোতায়েনের কথা বলা হয়েছে এতে। খবর আল জাজিরার।

কাউন্সিলের সদস্য ১৩টি দেশ সমর্থন দিয়েছে এই প্রস্তাবে। ভোটদানে বিরত ছিলো রাশিয়া ও চীন। মার্কিন এই প্রস্তাবে মূলত প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের ২০ দফা যুদ্ধবিরতি পরিকল্পনাকে সমর্থন করা হয়েছে। 

প্রস্তাবের মূল বক্তব্যে বলা হয়, সদস্য রাষ্ট্রগুলো গাজা পুনর্গঠন ও অর্থনৈতিক পুনরুদ্ধারের লক্ষ্যে শান্তির প্রক্রিয়ায় অংশ নিতে পারবে। যা গাজা নিরস্ত্রীকরণ ও সামরিক অবকাঠামো ধ্বংসের জন্য আন্তর্জাতিক স্থিতিশীলতা বাহিনী পাঠানোর অনুমোদন দেয়। 

এ ভোটকে স্বাগত জানিয়েছে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। নিজের ট্রুথ সোশ্যাল প্ল্যাটফর্মে এক পোস্টে তিনি জানান, শান্তির জন্য গঠিত বোর্ডের সভাপতিত্ব করবেন তিনি। 

জাতিসংঘের প্রস্তাবকে স্বাগত জানিয়েছে, প্যালেস্টাইন অথরিটি। তবে, এই প্রস্তাব প্রত্যাখ্যান করেছে হামাস। তারা জানায়, এ পরিকল্পনা গাজা উপত্যকার ওপর আন্তর্জাতিক অভিভাবকত্ব ব্যবস্থা আরোপ করবে। 

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft