প্রকাশ: রোববার, ৯ নভেম্বর, ২০২৫, ১০:৫৭ এএম

শক্তিশালী টর্নেডোর তাণ্ডবে বিপর্যস্ত ব্রাজিলের দক্ষিণাঞ্চলের বিস্তীর্ণ এলাকা। প্রাণ গেছে অন্তত ৬ জনের। আহত কমপক্ষে ৭৫০ জন।
শুক্রবার (৭ নভেম্বর) ঘণ্টায় কমপক্ষে ২৫০ কিলোমিটার বেগে জোরদার আঘাত হানে টর্নেডো।
এতে ব্যাপকভাবে ক্ষতিগ্রস্ত হয় পারানা রাজ্যের রিও বনিতো দো ইগুয়াকু শহরের বহু এলাকা। ধসে যায় অন্তত ৯০ শতাংশ বাড়িঘর। বাস্তুচ্যুত কমপক্ষে ১ হাজার মানুষকে সরিয়ে নেয়া হয়েছে নিকটস্থ শরণার্থী শিবিরে।
ভয়াবহ এ দূর্যোগে আহতদের সেবা দিতে হিমশিম খাচ্ছে হাসপাতালগুলো। উদ্ধারকাজ চালাতে অর্ধশত ফায়ার সার্ভিস কর্মীর পাশাপাশি অনুসন্ধানী কুকুরসহ বিশেষ প্রশিক্ষণপ্রাপ্ত জরুরি দল মোতায়েন করেছে প্রশাসন।
উদ্ধারকাজের পাশাপাশি ক্ষতিগ্রস্ত এলাকাগুলোয় করা হচ্ছে জরুরি ত্রাণ সরবরাহ। ভয়াবহ এ দূর্যোগে নিহতদের শ্রদ্ধা জানাতে ৩ দিনের রাষ্ট্রীয় শোক ঘোষণা করেছে ব্রাজিল সরকার।
জ/দি