ফিলিপাইনে টাইফুন কালমেগি : মৃতের সংখ্যা বেড়ে ১১৪
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৬ নভেম্বর, ২০২৫, ১২:৫৬ পিএম

শক্তিশালী টাইফুন কালমেগির আঘাতে ফিলিপাইনে প্রাণহানির সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে। এখন পর্যন্ত কমপক্ষে ১১৪ জনের মৃত্যু হয়েছে। নিখোঁজ আরও ১২৭। আজ বৃহস্পতিবার (৬ নভেম্বর) এক প্রতিবেদনে এ তথ্য জানিয়েছে যুক্তরাজ্য ভিত্তিক গণমাধ্যম বিবিসি।

মঙ্গলবার (৪ নভেম্বর) ঘণ্টায় প্রায় দেড়শ' কিলোমিটার গতিবেগে দেশটির মধ্যাঞ্চলে আঘাত হানে ঘূর্ণিঝড়টি। যার প্রভাবে প্রবল বৃষ্টিপাত ও বন্যা পরিস্থিতির সৃষ্টি হয়।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রে বিমান বিধ্বস্ত হয়ে ক্রুসহ নিহত ৭, আহত ১১

টাইফুনটিতে সবচেয়ে বেশি ক্ষতিগ্রস্থ দেশটির সেবু প্রদেশ। অঞ্চলটিতে ৭১ জনের মৃত্যুর খবর পাওয়া গেছে। যার মধ্যে বেশিরভাগই পানিতে ডুবে মারা যায়। প্রদেশটিতে এখনও নিখোঁজ ৬৫ জন। সেবুর কাছের প্রদেশ নেগ্রোস অক্সিডেন্টাল থেকে নিখোঁজ আরও ৬২ জন।

ফিলিপাইনে ধ্বংসযজ্ঞ চালানোর পর টাইফুনটি অগ্রসর হচ্ছে। আঘাত হানার পূর্বে ঘূর্ণিঝড়টি আরও শক্তিশালী হবে বলে ধারণা করা হচ্ছে। দুর্যোগ মোকাবেলায় আগাম প্রস্তুতি নিয়ে রেখেছে ভিয়েতনাম ও চীন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft