আফগানিস্তানে ভূমিকম্পে ৭ জন নিহত, হতাহত আরও বাড়ার শঙ্কা
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: সোমবার, ৩ নভেম্বর, ২০২৫, ১১:৫৯ এএম

আফগানিস্তানের উত্তরাঞ্চলের মাজার-ই-শরীফে শক্তিশালী ভূমিকম্পে ৭ জন নিহত হয়েছেন। আহত হয়েছেন ১৫০ জনেরও বেশি মানুষ। সোমবার (৩ নভেম্বর) মধ্যরাতে ৬ দশমিক ৩ মাত্রার ভূমিকম্পে কেঁপে ওঠে অঞ্চলটি।

বার্তাসংস্থা রয়টার্স জানিয়েছে, সেখানে এখনো উদ্ধার অভিযান চলছে। আশঙ্কা করা হচ্ছে আহত ও নিহতের সংখ্যা বাড়তে পারে। স্থানীয় সময় রাত ১২টা ৫৯ মিনিটে এটি মাটির ২৮ কিলোমিটার গভীরে আঘাত হানে।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্রের পারমাণবিক অস্ত্র দিয়ে দুনিয়াকে ১৫০ বার ধ্বংস করা সম্ভব: ট্রাম্প

বার্তাসংস্থা এএফপির প্রতিনিধি রাজধানী কাবুল থেকে জানিয়েছেন, তিনি সেখানে ভূকম্পন টের পেয়েছেন। মাত্র দুই মাস আগে শক্তিশালী ভূমিকম্পে আফগানিস্তানের পূর্বাঞ্চলে কয়েক হাজার মানুষের মৃত্যু হয়।

এএফপির প্রতিনিধি জানিয়েছেন, মাজার-ই-শরীফের বাসিন্দারা মাঝরাতে তাদের বাড়ি থেকে বেরিয়ে রাস্তায় চলে আসেন। ভূমিকম্পের প্রভাবে বাড়ি ধসে পড়তে পারে এমন আশঙ্কায় ছিলেন তারা।

২০২১ সালে তালেবান আফগানিস্তানের ক্ষমতা দখল করে। এরপর ভূমিকম্পসহ বেশ কয়েকটি বড় প্রাকৃতিক দুর্যোগের মুখোমুখি হতে হয়েছে তাদের। এরমধ্যে ২০২৩ সালে হেরাত অঞ্চলে আঘাত হানা ভূমিকম্পে দেড় হাজার মানুষ নিহত ও ৬৩ হাজার ঘরবাড়ি ধ্বংস হয়ে গিয়েছিল।

আরও পড়ুন : মেক্সিকোয় সুপারমার্কেটে বিস্ফোরণ, নিহত ২৩

অপরদিকে এ বছরের ৩১ আগস্ট ৬ মাত্রার একটি অগভীর ভূমিকম্পে ২ হাজার ২০০ মানুষের মৃত্যু হয়। যা আফগানিস্তানের ইতিহাসে সবচেয়ে ভয়াবহ ভূমিকম্প ছিল।

আফগানিস্তানে প্রায়ই ভূমিকম্প সংঘটিত হয়। বিশেষ করে হিন্দুক কুষের পাহাড়ি এলাকায়। সেখানে ইউরেশিয়ান এবং ভারতীয় টেকটোনিক প্লেট মিলিত হয়েছে। সূত্র: রয়টার্স, এএফপি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আফগানিস্তান   ভূমিকম্প  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft