মালয়েশিয়ার বিখ্যাত পেট্রোনাস টাওয়ারে আগুন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: শনিবার, ১ নভেম্বর, ২০২৫, ১১:১৮ এএম

মালয়েশিয়ার রাজধানী কুয়ালালামপুরের আইকনিক পেট্রোনাস টাওয়ারের তৃতীয় ভবনে আগুন লেগেছে। স্থানীয় সময় শনিবার (১ নভেম্বর) সকালে এই ঘটনা ঘটে।সিঙ্গাপুরভিত্তিক সংবাদমাধ্যম স্ট্রেইট টাইমসের এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়। 

কুয়ালালামপুর ফায়ার অ্যান্ড রেসকিউ ডিপার্টমেন্টের পরিচালক হাসান আস'আরী ওমর জানান, দ্রুত ঘটনাস্থলে ফায়ার ইঞ্জিন এবং দমকল কর্মীদের পাঠানো হয়েছে এবং বর্তমানে আগুন নিয়ন্ত্রণে আনার কাজ চলছে। ধারণা করা হচ্ছে ভবনের ওপরের তলায় একটি রেস্তোরাঁয় আগুন লেগেছিল।

আরও পড়ুন : যুক্তরাষ্ট্র ও ভারতের মধ্যে ১০ বছর মেয়াদি প্রতিরক্ষা চুক্তি

ঘটনার পরপরই সামাজিক যোগাযোগ মাধ্যমে ভবনের আগুন ও ধোঁয়ার ছবি ও ভিডিও ছড়িয়ে পড়লে ব্যাপক চাঞ্চল্যের সৃষ্টি হয়।

কর্তৃপক্ষ জানায়, এই ঘটনায় এখন পর্যন্ত কোনো হতাহতের খবর পাওয়া যায়নি। তবে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ এবং আগুন লাগার সঠিক কারণ উদঘাটনের জন্য তদন্ত শুরু করা হয়েছে।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  মালয়েশিয়া   রাজধানী   কুয়ালালামপুর   আইকনিক পেট্রোনাস টাওয়ার   সিঙ্গাপুর   আগুন  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft