ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন: মান্না
অনলাইন ডেস্ক
প্রকাশ: শুক্রবার, ৩১ অক্টোবর, ২০২৫, ৫:০০ পিএম

জুলাই সনদ নিয়ে অন্তর্বর্তী সরকার ও ঐকমত্য কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে বলে মন্তব্য করেছেন নাগরিক ঐক্যের সভাপতি মাহমুদুর রহমান মান্না। আজ শুক্রবার (৩১ অক্টোবর) জাতীয় সমাজতান্ত্রিক দল-জেএসডি’র ৫৩তম প্রতিষ্ঠাবার্ষিকী উপলক্ষে আয়োজিত আলোচনা সভায় তিনি এই মন্তব্য করেন।

মান্না বলেন, ‘জুলাই সনদ নামের দলিল বদলে দিয়েছে ঐকমত্য কমিশন, নোট অব ডিসেন্ট বাদ দিয়ে সরকার ও কমিশন জাতির সঙ্গে প্রতারণা করেছে। ফোর টুয়েন্টি করেছে ঐকমত্য কমিশন।’

আরও পড়ুন- গণভোটের বিষয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবেন প্রধান উপদেষ্টা: আইন উপদেষ্টা

সন্দেহ রেখে সরকারকে উদ্দেশ্য করে তিনি বলেন, ‘যাদের ভালো নির্বাচন দেওয়ার কথা, সেই সরকার জনগণের সঙ্গে প্রতারণা করেছে। প্রতারক সরকার কীভাবে গ্রহণযোগ্য নির্বাচন করবে?’

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘সরকার রাজনৈতিক দলগুলোর মধ্যে বিভেদ তৈরি করেছ। দেশ এখন বড় সংকটকাল অতিক্রম করছে। সাম্প্রতিক অবস্থা থেকে বেরিয়ে আসতে নির্বাচনের বিকল্প নেই।’

এসময় ‘সংস্কার সংস্কার খেলার’ শেষ পরিণতি এই সরকার টানতে পারবে না উল্লেখ করে ‘যথাযথভাবে সঠিক নির্বাচনের বিকল্প নেই’ বলে মন্তব্য করেন তিনি।

আরও পড়ুন- ডিসেম্বরের প্রথম সপ্তাহে নির্বাচনের তারিখ ঘোষণা করা হবে

নাগরিক ঐক্যের সভাপতি বলেন, ‘জামায়াত আন্দোলনের নামে খেলা করছে। বিএনপি আন্দোলনে নামলে দেশের কি হবে সেটা চিন্তা করে দেখেন।’

দেশ এক বিরাট সংকটের মধ্যে পড়েছে বলে মন্তব্য করেন তিনি।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   জুলাই সনদ   মাহমুদুর রহমান মান্না   নাগরিক ঐক্য  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft