পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত প্রবেশাধিকার চাইলো ঢাকা
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:৫৬ পিএম

প্রায় দুই দশকের দীর্ঘ বিরতির পর সকালে রাজধানীর আগারগাঁওয়ে পরিকল্পনা কমিশনে অনুষ্ঠিত বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে নবম যৌথ অর্থনৈতিক কমিশনের (জে ই সি) বৈঠকে ঢাকা পাকিস্তানি বাজারে বাংলাদেশি পণ্যের শুল্কমুক্ত ও কোটামুক্ত প্রবেশাধিকার চেয়েছে। 

সোমবার (২৭ অক্টোবর) অনুষ্ঠিত এই আলোচনার মূল লক্ষ্য হলো দুই দেশের মধ্যে দ্বিপক্ষীয় বাণিজ্য ও অর্থনৈতিক সহযোগিতা বৃদ্ধি করা। বৈঠকে কৃষি গবেষণা, হালাল ফুড, তথ্যপ্রযুক্তি (আইটি) ও নৌপরিবহনসহ কয়েকটি বিষয়ে সমঝোতা স্মারক (এমওইউ) নিয়ে আলোচনা হয়েছে।

আরও পড়ুন : শরিয়াহভিত্তিক পাঁচ ব্যাংক একীভূত হয়ে হচ্ছে 'সম্মিলিত ইসলামী ব্যাংক'

প্রায় তিন ঘণ্টার বৈঠক শেষে গণমাধ্যমের সঙ্গে কথা বলেন বাংলাদেশের অর্থ উপদেষ্টা সালেহউদ্দিন আহমেদ ও পাকিস্তানের জ্বালানিমন্ত্রী আলী পারভেজ মালিক। অর্থ উপদেষ্টা জানান, নৌচলাচল এবং আকাশপথের যোগাযোগ বাড়ানোসহ বেশ কিছু বিষয়ে আলোচনা হয়েছে এবং সার্ককে পুনরুজ্জীবিত করার চেষ্টা চলছে। 

অন্যদিকে, পাকিস্তানের জ্বালানিমন্ত্রী জানান, এই আলোচনার কারণে দুই দেশের জনগণের মধ্যে সম্পর্ক বাড়বে, ফলে দ্বিপাক্ষিক সম্পর্ক আরও মজবুত হবে। তিনি আরও জানান, বাংলাদেশ থেকে পাট ও ওষুধ নেওয়ার বিষয়েও আলোচনা হয়েছে।

অর্থনৈতিক সম্পর্ক বিভাগ জানিয়েছে, দুই দেশের মধ্যে বড় বাণিজ্য ঘাটতি বিদ্যমান। ২০২৪-২৫ অর্থবছরে বাংলাদেশ পাকিস্তান থেকে ৭৮৭ মিলিয়ন ডলারের পণ্য আমদানি করেছে, বিপরীতে রপ্তানি করেছে মাত্র ৮০ মিলিয়ন ডলারের পণ্য।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft