মেট্রোরেল ও ফ্লাইওভারের বিয়ারিং প্যাডের মান যাচাইয়ে হাইকোর্টে রিট
নিউজ ডেস্ক
প্রকাশ: সোমবার, ২৭ অক্টোবর, ২০২৫, ৩:০২ পিএম আপডেট: ২৭.১০.২০২৫ ৬:০৩ পিএম

রাজধানীর মেট্রোরেল এবং দেশের সব ফ্লাইওভারে ব্যবহৃত বিয়ারিং প্যাডের গুণগত মান নির্ণয়ে কমিটি গঠনের নির্দেশনা চেয়ে হাইকোর্টে রিট দায়ের করা হয়েছে। রিটে বলা হয়েছে, মেট্রোরেল ও ফ্লাইওভারগুলোর বিয়ারিং প্যাডের মান নিয়ে প্রশ্ন উঠেছে। এগুলোর গুণগত মান সঠিকভাবে যাচাই করতে একটি বিশেষজ্ঞ কমিটি গঠন করা জরুরি।

সোমবার সুপ্রিম কোর্টের আইনজীবী ব্যারিস্টার আবদুল্লাহ আল মামুন জনস্বার্থে এই রিট দায়ের করেন। এতে সড়ক ও পরিবহন মন্ত্রণালয়ের সচিবসহ সংশ্লিষ্ট সব সংস্থাকে বিবাদী করা হয়েছে।

আরও পড়ুন : শাপলা দেওয়ার সুযোগ নেই, অন্য প্রতীক দিয়ে গণবিজ্ঞপ্তি: ইসি সচিব

আইনজীবীর আবেদনে বলা হয়, দেশের অবকাঠামো প্রকল্পে জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে বিয়ারিং প্যাডের মান যাচাই অপরিহার্য। সম্প্রতি মেট্রোরেলে একটি বিয়ারিং প্যাড খুলে পড়ে পথচারীর মৃত্যুর ঘটনায় জনগণের উদ্বেগ আরও বেড়েছে।

হাইকোর্টের বিচারপতি ফাহমিদা কাদেরের নেতৃত্বাধীন বেঞ্চে চলতি সপ্তাহেই রিট আবেদনটির ওপর শুনানি হতে পারে।

আরও পড়ুন : উপদেষ্টা পরিষদের কার্যক্রম নিয়ে মাহফুজ আলমের মন্তব্য ‘বিভ্রান্তি’ সৃষ্টি করেছে

এদিকে মেট্রোরেলের বিয়ারিং প্যাড খুলে নিচে পড়ায় নিহত হন আবুল কালাম (৩৬)। সোমবার (২৭ অক্টোবর) সকাল ১০টার দিকে শরীয়তপুরের নড়িয়া কেন্দ্রীয় জামে মসজিদ কবরস্থানে তার দাফন সম্পন্ন হয়।

প্রত্যক্ষদর্শীরা জানান, রবিবার দুপুরে ঘটনাস্থল দিয়ে হেঁটে যাওয়ার সময় ওপর থেকে ভারী ধাতব বস্তুটি নিচে পড়ে তার মাথায় আঘাত হানে। ঘটনাস্থলেই প্রচুর রক্তপাত হয়। স্থানীয়রা দ্রুত উদ্ধার করে হাসপাতালে নিলেও চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।

জ/দি

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft