কম্বোডিয়ায় দক্ষিণ কোরিয়া ও চীনের ৮৬ নাগরিক গ্রেফতার
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৩ অক্টোবর, ২০২৫, ৪:০৮ পিএম

সাইবার জালিয়াতির সঙ্গে জড়িত থাকার অভিযোগে ৮৬ জনকে গ্রেফতার করেছে কম্বোডিয়া। বুধবার রাজধানী নমপেনে একটি ভবনে অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারদের মধ্যে ৫৭ জন দক্ষিণ কোরিয়ার নাগরিক ও ২৯ জন চীনের।

সাইবার অপরাধবিরোধী কমিশন জানিয়েছে, জালিয়াতি কার্যক্রম পরিচালিত হওয়ার সন্দেহে এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় ১২৬টি কম্পিউটার ও ৩০টি ফোনও জব্দ করা হয়েছে।

পশ্চিম তীর দখলের বিল পাসের বিরোধীতায় যুক্তরাষ্ট্র-সৌদি আরব-কাতার

তল্লাশিতে দক্ষিণ কোরিয়ার কিম সিয়ক-কি নেতৃত্বে একটি প্রতিনিধি দল উপস্থিত ছিলেন। দলটি মঙ্গলবার কম্বোডিয়ায় পৌঁছায়। 

জানা গেছে, কর্মসংস্থান সংক্রান্ত প্রতারণা, অবৈধ নিপীড়ন ও দক্ষিণ কোরিয়ান নাগরিকদের প্রতি নির্যাতনের অভিযোগে দেশটির সংসদ এক আদেশ জারি করে। তার অংশ হিসেবে এ অভিযান পরিচালিত হয়। এর আগে গত সপ্তাহে কিম জিনের নেতৃত্বে পররাষ্ট্র প্রতিমন্ত্রীর দল কম্বোডিয়ায় গিয়েছিল। 

রুশ বোমারু বিমানের টহল, প্রথম পারমাণবিক মহড়ার প্রস্তুতি

বৃহস্পতিবার একটি সরকারি কমিশন জানিয়েছে, অবৈধ নেটওয়ার্কগুলোয় কাজ করায় এর আগে বেশ কয়েকজনকে আটক করা হয়েছিল। তাদেরকে দক্ষিণ কোরিয়া ফিরিয়ে নেওয়া হয়েছে।

সম্প্রতি কম্বোডিয়ায় ব্যাপকভাবে বিলিয়ন বিলিয়ন ডলারের জালিয়াতির ঘটনা ঘটেছে। বিশেষজ্ঞরা বলছেন, এতে অন্তত কয়েক হাজার মানুষ জড়িত রয়েছে। কেউ কেউ স্বেচ্ছায় আবার কেউ বা সংগঠিত অপরাধী গোষ্ঠীর খপ্পরে পড়ে এ ঘটনায় যুক্ত হচ্ছেন। সূত্র: এপি

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দক্ষিণ কোরিয়া   কম্বোডিয়া   গ্রেফতার  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft