ঢাকা কলেজ-আইডিয়াল কলেজ শিক্ষার্থীদের সংঘর্ষ
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ৩:২৫ পিএম

ঢাকা কলেজ ও ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিকের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষের ঘটনা ঘটেছে। রোববার (১৯ অক্টোবর) দুপুর সাড়ে ১২টার দিকে রাজধানীর সায়েন্সল্যাব মোড়ে ঢাকা সিটি কলেজের পূর্ব পাশে এই সংঘর্ষের ঘটনা ঘটে।

যোগ্য শিক্ষার্থী কম, ফাঁকা থাকবে ছয় লাখ আসন

তাৎক্ষণিকভাবে পরিস্থিতি নিয়ন্ত্রণে আনে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী। খোঁজ নিয়ে জানা যায়, ঢাকা কলেজের এক শিক্ষার্থীকে মারধরের ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীদের মধ্যে সংঘর্ষ বাধে। দুই পক্ষের মধ্যে ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটলেও কেউ এতে আহত হয়নি।

রাকসু বিজয়ীদের শুভেচ্ছা জানিয়ে যা বললেন ছাত্রদলের ভিপি-এজিএস প্রার্থী

খবর পেয়ে পুলিশ তাৎক্ষণিকভাবে ঘটনাস্থলে গিয়ে দুই পক্ষকে সরিয়ে দেয়। বর্তমানে পরিস্থিতি শান্ত রয়েছে।

ধানমন্ডি থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ক্যশৈন্যু মারমা বলেন, তুচ্ছ কোনো ঘটনাকে কেন্দ্র করে দুই কলেজের শিক্ষার্থীরা সায়েন্সল্যাব মোড়ে আসে। কিন্তু কোনো সংঘর্ষ ঘটেনি। আমরা তাদের সরিয়ে দিয়েছি।

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  ঢাকা কলেজ   ধানমন্ডি আইডিয়াল কলেজের উচ্চ মাধ্যমিক   ঢাকা সিটি কলেজ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft