ব্রাজিলে ভয়াবহ বাস দুর্ঘটনায় ১১ নারীসহ নিহত ১৫ জন
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: রোববার, ১৯ অক্টোবর, ২০২৫, ১০:০১ এএম

দক্ষিণ আমেরিকার দেশ ব্রাজিলের উত্তর-পূর্বাঞ্চলীয় পারনামবুকো প্রদেশে এক ভয়াবহ বাস দুর্ঘটনায় কমপক্ষে ১৫ জন প্রাণ হারিয়েছেন। নিহতদের মধ্যে ১১ জনই নারী। 

শুক্রবার (১৭ অক্টোবর) রাত ৮টার কিছু আগে রাতের আঁধারে ভ্রমণের সময় এই মর্মান্তিক দুর্ঘটনাটি ঘটে বলে জানিয়েছে দেশটির ফেডারেল হাইওয়ে পুলিশ। শনিবার রাতে এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে বার্তাসংস্থা রয়টার্স।

গণতন্ত্র রক্ষায় যুক্তরাষ্ট্রে ‘নো কিংস’ ব্যানারে ট্রাম্পবিরোধী ব্যাপক বিক্ষোভ

পুলিশের এক বিবৃতিতে বলা হয়েছে, দুর্ঘটনার সময় বাসটির চালক নিয়ন্ত্রণ হারালে গাড়িটি বিপরীত লেনে ঢুকে পড়ে। এরপর এটি সড়কের পাশে পড়ে থাকা পাথরে ধাক্কা খেয়ে একটি বালুর বাঁধে গিয়ে আঘাত করে এবং উল্টে যায়। দুর্ঘটনার সঠিক কারণ এখনও জানা যায়নি। 

যুদ্ধবিরতিতে সম্মত পাকিস্তান-আফগানিস্তান

পুলিশের প্রাপ্ত তালিকা অনুযায়ী, বাসটিতে মোট ৩০ জন যাত্রী ছিলেন। এর মধ্যে এখন পর্যন্ত ১৫ জনের মৃত্যু নিশ্চিত করা হয়েছে, যার মধ্যে ১১ জন নারী ও ৪ জন পুরুষ। আহতদের সঠিক সংখ্যা এখনও প্রকাশ করা হয়নি। তবে পুলিশ জানিয়েছে, দুর্ঘটনায় চালক হালকা আঘাত পেয়েছেন। পুলিশের ধারণা, দুর্ঘটনার সময় যাত্রীদের কয়েকজন হয়তো সিটবেল্ট না বেঁধেই বসে ছিলেন। সূত্র: রয়টার্স

জ/উ

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  দক্ষিণ আমেরিকা   ব্রাজিল     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft