শেখ হাসিনার বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ
নিউজ ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৬ অক্টোবর, ২০২৫, ১০:৪৯ এএম

জুলাই আন্দোলনে সংঘটিত মানবতাবিরোধী অপরাধের মামলায় সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনা ও সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান কামালসহ তিনজনের বিরুদ্ধে রাষ্ট্রপক্ষের যুক্তি উপস্থাপন শেষ হচ্ছে আজ। 

বৃহস্পতিবার (১৬ অক্টোবর) বিচারপতি গোলাম মর্তুজা মজুমদারের নেতৃত্বাধীন আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ১ এ প্রসিকিউশন শেষ দিনের যুক্তিতর্ক উপস্থাপন করবে।

এরপর পাল্টা যুক্তি দেবে রাষ্ট্রনিযুক্ত শেখ হাসিনার আইনজীবী। এরপর আসামিপক্ষের যুক্তি খণ্ডণ করবে প্রসিকিউশন এবং শেষে রায়ের জন্য দিন নির্ধারণ করবেন ট্রাইব্যুনাল। 

এ পর্যন্ত যুক্তিতর্কে প্রসিকিউশন সাক্ষ্য বিশ্লেষণ, শেখ হাসিনার সঙ্গে হাসানুল হক ইনু, সাবেক মেয়র তাপস ও ঢাকা বিশ্ববিদ্যালয়ের সাবেক উপাচার্যের ফোনালাপ পর্যালোচনা, বিভিন্ন ভিডিও, সংবাদ, ডকুমেন্টারি ও তথ্যপ্রমাণ উপস্থাপন করেছে।

আজ দুপুরে একই ট্রাইব্যুনালে চাঁনখারপুলে ছয়জন হত্যার মামলায় উপদেষ্টা আসিফ মাহমুদ সজিব ভূঁইয়া দ্বিতীয় দিনের মতো সাক্ষ্য দেবেন। বৃহস্পতিবার ট্রাইব্যুনাল–২ এ আশুলিয়ার ছয় লাশ পোড়ানোর মামলার সাক্ষ্যগ্রহণ অনুষ্ঠিত হবে।

জ/উ
মিথ্যা মামলা করায় বাদীকে কারাদণ্ড, আসামি খালাস

মিথ্যা মামলা করায় বাদীকে কারাদণ্ড, আসামি খালাস

বরগুনায় মিথ্যা মামলা দায়েরের অভিযোগ প্রমাণিত হওয়ায় বাদীকে কারাদণ্ড ও অর্থদণ্ড দিয়েছেন আদালত। একই সঙ্গে
জুলাই গণহত্যা : হানিফসহ ৪ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই গণহত্যা : হানিফসহ ৪ জনকে আদালতে হাজির হতে পত্রিকায় বিজ্ঞপ্তির নির্দেশ

জুলাই-আগস্টে কুষ্টিয়ায় ছয়জনকে হত্যার ঘটনায় মানবতাবিরোধী অপরাধের মামলায় আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক মাহবুবউল আলম হানিফসহ
ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা ১৫ কর্মকর্তা সেনা হেফাজতে

আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালের চার্জশিটে নাম আসা সেনা কর্মকর্তাদের মধ্যে ১৫ কর্মকর্তাকে ঢাকায় সেনা হেফাজতে নেওয়া

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জুলাই আন্দোলন   মানবতাবিরোধী অপরাধ   শেখ হাসিনা   আসাদুজ্জামান খান কামাল  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft