ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করলো কলম্বিয়া
আন্তর্জাতিক ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২ অক্টোবর, ২০২৫, ৫:০৬ পিএম আপডেট: ০২.১০.২০২৫ ৭:৫১ পিএম

গাজাগামী ত্রাণবহরে ইসরায়েলের বাধা এবং দুই কলম্বিয়ান কর্মীকে আটকের অভিযোগে কলম্বিয়ায় কর্মরত অবশিষ্ট ইসরায়েলি কূটনীতিকদের বহিষ্কার করা হয়েছে। বুধবার (১ অক্টোবর) এ নির্দেশ দেন দেশটির প্রেসিডেন্ট গুস্তাভো পেত্রো।

পেত্রো বলেন, ফিলিস্তিনে মানবিক কর্মকাণ্ডে নিয়োজিত দুই কলম্বিয়ান নারীকে আন্তর্জাতিক জলসীমায় আটক করেছে ইসরায়েলি বাহিনী।

প্রেসিডেন্টের কার্যালয় থেকে দেওয়া এক বিবৃতিতে গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় থাকা ম্যানুয়েলা বেদোয়া ও লুনা ব্যারেটোকে অবিলম্বে মুক্তির দাবি জানানো হয়।

যদিও ইসরায়েলি পররাষ্ট্র মন্ত্রণালয় দাবি করেছে, নৌবহরের কয়েকটি জাহাজ ‘নিরাপদভাবে থামানো হয়েছে’ এবং যাত্রীদের ইসরায়েলি বন্দরে নেওয়া হচ্ছে।

কলম্বিয়ার বামঘেঁষা প্রেসিডেন্ট পেত্রো গত বছরই ইসরায়েলের সঙ্গে কূটনৈতিক সম্পর্ক ছিন্ন করেছিলেন। তবে ইসরায়েলের কনস্যুলেট সূত্রে জানা যায়, তারপরও তাদের চার কূটনীতিক বোগোতায় কর্মরত ছিলেন।

সামাজিক যোগাযোগমাধ্যম এক্স-এ দেওয়া পোস্টে পেত্রো ইসরায়েলি প্রধানমন্ত্রী নেতানিয়াহু সরকারের সাম্প্রতিক ঘটনাকে ‘নতুন আন্তর্জাতিক অপরাধ’ বলে আখ্যা দিয়ে ইসরায়েলি কূটনৈতিকদের বহিষ্কারের ঘোষণা দেন। একই সঙ্গে তিনি ২০২০ সাল থেকে কার্যকর মুক্তবাণিজ্য চুক্তিও বাতিল করেন।

কলম্বিয়ার এ নেতা দীর্ঘদিন ধরেই নেতানিয়াহুর কড়া সমালোচক হিসেবে পরিচিত। এবার তিনি নেতানিয়াহুকে ‘গণহত্যাকারী’ আখ্যা দিয়েছেন। পাশাপাশি যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পকে ‘গণহত্যার সহযোগী’ বলেও মন্তব্য করেছেন।

গত সপ্তাহে নিউইয়র্কে ফিলিস্তিনপন্থী এক বিক্ষোভ-সমাবেশে অংশ নিয়ে পেত্রো মার্কিন সেনাদের ট্রাম্পের নির্দেশ অমান্য করার আহ্বান জানান। এর জেরে ওয়াশিংটন তার ভিসা বাতিল করে। সূত্র : এএফপি।

জ/উ
গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ

গাজার জলসীমায় পৌঁছে গেছে সুমুদ ফ্লোটিলার জাহাজ

ইসরায়েলি নৌবাহিনীর বাধা ও আটকের সকল প্রচেষ্টা সত্ত্বেও গাজা উপকূলের খুব কাছে পৌঁছে গেছে মানবিক
গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজা ফ্লোটিলায় ইসরায়েলি হামলার ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়

গাজামুখী মানবিক নৌবহর গ্লোবাল সুমুদ ফ্লোটিলায় ইসরায়েলের হামলা ও মানবাধিকারকর্মীদের আটকের ঘটনায় বিশ্বজুড়ে নিন্দার ঝড়
ইন্দোনেশিয়ায় স্কুল ধস, ধ্বংসস্তূপে আটকা ৯১ শিক্ষার্থী, মৃত্যুর শঙ্কা

ইন্দোনেশিয়ায় স্কুল ধস, ধ্বংসস্তূপে আটকা ৯১ শিক্ষার্থী, মৃত্যুর শঙ্কা

ইন্দোনেশিয়ার ইস্ট জাভা প্রদেশে একটি ইসলামিক স্কুলে ভবন ধসের ঘটনা ঘটেছে। এতে অন্তত ৯১ শিক্ষার্থী
পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

পাকিস্তানে আত্মঘাতী হামলায় নিহত ১০

পাকিস্তানের বেলুচিস্তান প্রদেশের রাজধানী কোয়েটা শহরে শক্তিশালী গাড়ি বোমা বিস্ফোরণে অন্তত ১০ জন নিহত হয়েছে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft