৭ দলের নেতাদের সঙ্গে বৈঠকে প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২ সেপ্টেম্বর, ২০২৫, ৬:৪৯ পিএম আপডেট: ০২.০৯.২০২৫ ৮:৪৩ পিএম

বর্তমান রাজনৈতিক পরিস্থিতি নিয়ে আরও ৭ রাজনৈতিক দল এবং একটি সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠকে বসেছেন প্রধান উপদেষ্টা অধ্যাপক মুহাম্মদ ইউনূস।

আজ মঙ্গলবার বিকেল ৫ টা ১০ মিনিটের দিকে রাষ্ট্রীয় অতিথি ভবন যমুনায় এ বৈঠক শুরু হয়।

নির্বাচনে ভোটগ্রহণ কর্মকর্তাদের প্যানেল প্রস্তুতির নির্দেশ

সাতটি রাজনৈতিক দল-এবি পার্টি, নাগরিক ঐক্য, গণসংহতি আন্দোলন, গণঅধিকার পরিষদ, এলডিপি, ইসলামী আন্দোলন বাংলাদেশ, জাতীয় গণফ্রন্ট এবং হেফাজতে ইসলাম বাংলাদেশ সংগঠনটির নেতাদের সঙ্গে বৈঠক করবেন অধ্যাপক ইউনূস।

গত রোববার বিএনপি, জামায়াত ও এনসিপির সঙ্গে বৈঠক করেন ড. ইউনূস। ওই বৈঠকে তিনি সমসাময়িক রাজনীতি এবং আগামী জাতীয় নির্বাচন নিয়ে আলাপ করেন।

অন্তর্বর্তী সরকারকে পূর্ণ সহযোগিতার আশ্বাস সেনাপ্রধানের

এর আগে রোববার (৩১ আগস্ট) বিএনপি, জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) সঙ্গে বৈঠক করেন প্রধান উপদেষ্টা।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জাতীয়   নির্বাচন   নির্বাচন কমিশন   রাজনৈতিক দল   প্রধান উপদেষ্টা  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft