আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস আজ
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৩০ আগস্ট, ২০২৫, ৭:৫৫ পিএম

আজ শনিবার (৩০ আগস্ট) ১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হচ্ছে। জাতিসংঘের সিদ্ধান্ত অনুযায়ী বিশ্বব্যাপী গুমের শিকার ব্যক্তিদের স্মরণ এবং তাদের পরিবারের সদস্যদের প্রতি সমবেদনা জানাতে ২০১১ সাল থেকে প্রতি বছর ৩০ আগস্ট আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস পালন করা হয়।

এই দিবস উপলক্ষে গুম হওয়া ব্যক্তিদের স্বজনদের সংগঠন মায়ের ডাকসহ বিভিন্ন সংগঠন নানা কর্মসূচির আয়োজন করেছে।

আওয়ামী লীগের আমলে বিরোধী মত দমনের নামে রাজনৈতিক, মানবাধিকারকর্মীসহ বিভিন্ন ব্যক্তিকে গুমের ঘটনা নিয়ে তদন্ত করছে অন্তর্বর্তী সরকার। বেরিয়ে আসছে রোমহর্ষক নানা ঘটনা।

জুলাই গণঅভ্যুত্থানের পর গুম সংক্রান্ত আন্তর্জাতিক সনদে সই করে সরকার। পাশাপাশি দুটি অন্তর্বর্তী প্রতিবেদন জমা দিয়েছে এ সংক্রান্ত তদন্ত কমিশন।

১৫তম আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবসে গুম সংক্রান্ত তদন্ত কমিশনের সদস্য নূর খান লিটন বলেন, গুমে জড়িতদের বড় একটি অংশ চিহ্নিত হয়েছে। উদঘাটিত হয়েছে পুরো প্রক্রিয়া। ডিসেম্বরের মধ্যেই চূড়ান্ত প্রতিবেদন দেওয়া হবে।

প্রতিবেদন আমলে নিয়ে জড়িতদের বিচারের মুখোমুখি করা গেলে ভবিষ্যতে কেউ গুমে জড়িত হওয়ার সাহস করবে না বলে মন্তব্য করেন নূর খান লিটন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  আন্তর্জাতিক গুম প্রতিরোধ দিবস   জাতিসংঘ     







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft