২০২৬ সালের এসএসসি পরীক্ষা হবে সংক্ষিপ্ত সিলেবাসে
নিজস্ব প্রতিবেদক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ৪:৩৮ পিএম

২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষা সংক্ষিপ্ত সিলেবাসে অনুষ্ঠিত হবে। তবে অনিয়মিত ও মানোন্নয়ন পরীক্ষার্থীদের পূর্ণাঙ্গ সিলেবাস অনুযায়ী পরীক্ষা দিতে হবে। মঙ্গলবার (২৬ আগস্ট) ঢাকা মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ডের পরীক্ষা নিয়ন্ত্রক প্রফেসর এস এম কামাল উদ্দিন হায়দারের সই করা বিজ্ঞপ্তিতে বিষয়টি নিশ্চিত করা হয়েছে।

এতে বলা হয়েছে, জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড (এনসিটিবি) কর্তৃক প্রণীত ও প্রকাশিত পুনর্বিন্যাসকৃত সংক্ষিপ্ত পাঠ্যসূচি অনুসারে ২০২৬ সালের এসএসসি ও সমমানের নিয়মিত পরীক্ষার্থীদের পরীক্ষা নেওয়া হবে। অন্যদিকে, যেসব শিক্ষার্থী অনিয়মিত বা মানোন্নয়ন পরীক্ষার্থী হিসেবে ২০২৬ সালের এসএসসি ও সমমান পরীক্ষায় অংশ নেবে, তাদের ২০২৫ সালের পূর্ণাঙ্গ পাঠ্যসূচি অনুসারে পরীক্ষা দিতে হবে। 

বিজ্ঞপ্তিতে বিষয়টি ‘অতীব জরুরি’ উল্লেখ করে সব শিক্ষা প্রতিষ্ঠানকে প্রতিষ্ঠানপ্রধান, শিক্ষার্থী ও অভিভাবকদের দ্রুত অবহিত করার নির্দেশনা দেওয়া হয়েছে।

একই সঙ্গে বিজ্ঞপ্তিটি মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তরের মহাপরিচালক, শিক্ষা মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ জেলা প্রশাসক এবং উপজেলা নির্বাহী কর্মকর্তাদের কাছেও পাঠানো হয়েছে।

জ/উ
হিজাবকাণ্ডে অভিযুক্ত ভিকারুননিসার শিক্ষককে সাময়িক বরখাস্ত

হিজাবকাণ্ডে অভিযুক্ত ভিকারুননিসার শিক্ষককে সাময়িক বরখাস্ত

ভিকারুননিসা নূন স্কুল অ্যান্ড কলেজের 'হিজাবকাণ্ডের' ঘটনায় অভিযুক্ত শিক্ষক ফজিলাতুন নাহারকে সাময়িকভাবে বরখাস্ত করা হয়েছে। আজ
গাবতলী ও টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

গাবতলী ও টেকনিক্যাল মোড়ে শিক্ষার্থীদের অবরোধ

স্থায়ী ক্যাম্পাসের দাবিতে গাবতলী ও টেকনিক্যাল মোড় অবরোধ করেছে বাংলাদেশ ইউনিভার্সিটি অব হেলথ সায়েন্সের শিক্ষার্থীরা।
ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

ডাকসু নির্বাচনে ভোট ও প্রচারণা নিয়ে নতুন নির্দেশনা

ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় ছাত্র সংসদ (ডাকসু) নির্বাচনকে ঘিরে শিক্ষার্থীদের দীর্ঘদিনের কিছু প্রশ্নের জবাব দিয়েছে নির্বাচন
ডাকসু নির্বাচনের আগে সব পরীক্ষা বন্ধ রাখার অনুরোধ সাদিক কায়েমের

ডাকসু নির্বাচনের আগে সব পরীক্ষা বন্ধ রাখার অনুরোধ সাদিক কায়েমের

ডাকসু নির্বাচনের আগে সব ধরনের পরীক্ষা বন্ধ রাখতে বিশ্ববিদ্যালয় প্রশাসনকে অনুরোধ করেছেন ঐক্যবদ্ধ শিক্ষার্থী জোটের

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  এসএসসি ও সমমান পরীক্ষা   সংক্ষিপ্ত সিলেবাস   মাধ্যমিক ও উচ্চমাধ্যমিক শিক্ষা বোর্ড   জাতীয় শিক্ষাক্রম ও পাঠ্যপুস্তক বোর্ড  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft