আজ থেকে শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ২৭ আগস্ট, ২০২৫, ১১:৩৮ এএম

জুলাই গণঅভ্যুত্থানের প্রথম শহীদ আবু সাঈদ হত্যা মামলার বিচার শুরু হচ্ছে আজ থেকে। বুধবার (২৭ আগস্ট) আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২ এ আজ এই মামলার সূচনা বক্তব্য অনুষ্ঠিত হবে। এছাড়া সাক্ষ্যগ্রহণও শুরু হতে পারে।

এদিন সকালে এ মামলার গ্রেফতার ৬ আসামিকে ট্রাইব্যুনালে হাজির করা হয়েছে। এ মামলার আসামি বেরোবির সাবেক ভিসি, রংপুর মেট্রাপলিটন পুলিশের কমিশনারসহ ২৪ জন এখনও পলাতক রয়েছেন। তাদের পক্ষে এরইমধ্যেই সরকারি খরচে চার জন আইনজীবী নিয়োগ দেওয়া হয়েছে। 

এ মামলার আনুষ্ঠানিক অভিযোগ আমলে নেওয়া হয় ৩০ জুন। আর ২৪ জুন মামলার তদন্ত প্রতিবেদন প্রসিকিউশনে জমা দেয় তদন্ত সংস্থা।

এর আগে গত ৬ আগস্ট বেগম রোকেয়া বিশ্ববিদ্যালয়ের (বেরোবি) সাবেক ভিসি হাসিবুর রশীদসহ ৩০ জনের বিরুদ্ধে অভিযোগ গঠন করে বিচার শুরুর আদেশ দেন ট্রাইব্যুনাল-২।

জ/উ
তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে রিভিউ শুনানি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা ফেরাতে চলছে রিভিউ শুনানি

তত্ত্বাবধায়ক সরকারব্যবস্থা বাতিলের রায় পুনর্বিবেচনা (রিভিউ) চেয়ে বিএনপি, জামায়াতে ইসলামী, পাঁচ বিশিষ্ট নাগরিক ও এক
এনিয়ে ৮৮ বারের মতো পেছাল রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন

এনিয়ে ৮৮ বারের মতো পেছাল রিজার্ভ চুরির মামলার তদন্ত প্রতিবেদন

বাংলাদেশ ব্যাংকের রিজার্ভ চুরির ঘটনায় দায়ের করা মামলায় তদন্ত প্রতিবেদন দাখিলের তারিখ আবারও পিছিয়ে আগামী
সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সামিট কমিউনিকেশনের চেয়ারম্যানসহ ৭ জনের বিরুদ্ধে মামলা

সরকারের ১০ কোটি ২৪ লাখ ৫২ হাজার ৬৫২ টাকার রাজস্ব ফাঁকির অভিযোগে সামিট কমিউনিকেশনস লিমিটেডের
২৫ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

২৫ বিচারপতিকে শপথ পড়ালেন প্রধান বিচারপতি

সুপ্রিম কোর্টের হাইকোর্ট বিভাগে নতুন নিয়োগ পাওয়া ২৫ বিচারপতি শপথ নিয়েছেন। আজ মঙ্গলবার দুপুরে প্রধান

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  জুলাই গণঅভ্যুত্থান   শহীদ আবু সাঈদ   আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনাল ২   মেট্রাপলিটন পুলিশ  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft