হজের নিবন্ধন ফি জমা দেওয়া যাবে ৩৩ ব্যাংকে
নিউজ ডেস্ক
প্রকাশ: রোববার, ১৭ আগস্ট, ২০২৫, ৪:০১ পিএম

হজযাত্রীদের প্রাক-নিবন্ধন ও নিবন্ধন ফির অর্থ সংগ্রহে অনুমতি পাওয়া ৩৩টি ব্যাংকের তালিকা প্রকাশ করেছে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়। গত ১৩ আগস্ট ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের হজ-২ শাখা থেকে এ সংক্রান্ত তালিকা বিজ্ঞপ্তি আকারে প্রকাশ করা হয়। এতে স্বাক্ষর করেছেন উপসচিব মো. রফিকুল ইসলাম।

উল্লেখ্য, ‘হজ ও ওমরাহ ব্যবস্থাপনা বিধিমালা ২০২২ (সংশোধিত)’ যথাযথভাবে অনুসরণ করতে হবে বলে জানিয়েছে ধর্ম মন্ত্রণালয়।

যেসব ব্যাংক আগামী হজ কার্যক্রমে অংশগ্রহণের অনুমতি পেয়েছে-

সোনালী ব্যাংক, জনতা ব্যাংক, অগ্রণী ব্যাংক, রূপালী ব্যাংক, ইসলামী ব্যাংক বাংলাদেশ, আইসিবি ইসলামিক ব্যাংক, পূবালী ব্যাংক, আল-আরাফাহ ইসলামী ব্যাংক, ইউনাইটেড কমার্শিয়াল ব্যাংক, ইউনিয়ন ব্যাংক, এক্সিম ব্যাংক, এনসিসি ব্যাংক, এনআরবি ব্যাংক, ওয়ান ব্যাংক, ট্রাস্ট ব্যাংক, দি সিটি ব্যাংক, ডাচ-বাংলা ব্যাংক, ন্যাশনাল ব্যাংক, প্রাইম ব্যাংক, ফার্স্ট সিকিউরিটি ইসলামী ব্যাংক, বাংলাদেশ কমার্স ব্যাংক, বাংলাদেশ কৃষি ব্যাংক, ব্যাংক এশিয়া, মার্কেন্টাইল ব্যাংক, মিউচুয়াল ট্রাস্ট ব্যাংক, যমুনা ব্যাংক, সাউথ বাংলা এগ্রিকালচারাল অ্যান্ড কমার্স ব্যাংক, সাউথইস্ট ব্যাংক, সোশ্যাল ইসলামী ব্যাংক, স্ট্যান্ডার্ড ব্যাংক, প্রিমিয়ার ব্যাংক ও শাহাজালাল ইসলামী ব্যাংক।

ধর্ম মন্ত্রণালয় আরো জানিয়েছে, প্রাক-নিবন্ধনের অর্থ প্রতি ৩০ দিবসের মধ্যে সোনালী ব্যাংকের নির্ধারিত হিসাবে স্থানান্তর করতে হবে। হজযাত্রীর বিপরীতে কোনো হজ এজেন্সিকে ঋণ দেওয়া যাবে না।

এছাড়া হজযাত্রীর প্রাথমিক নিবন্ধন বা নিবন্ধনের অর্থ এজেন্সির নির্ধারিত ব্যাংক হিসাবে জমা থাকবে। এ অর্থ ধর্মবিষয়ক মন্ত্রণালয়ের অনুমোদিত নির্ধারিত খাত ছাড়া অন্য খাতে ব্যবহার বা স্থানান্তর করা যাবে না।

জ/উ
বার্ন ইউনিট হচ্ছে পাঁচ মেডিকেল কলেজে, ঋণ দিচ্ছে সৌদি উন্নয়ন তহবিল

বার্ন ইউনিট হচ্ছে পাঁচ মেডিকেল কলেজে, ঋণ দিচ্ছে সৌদি উন্নয়ন তহবিল

দেশে অগ্নিকাণ্ডের ঘটনা বেড়ে যাওয়ার সঙ্গে সঙ্গে বেড়েছে পোড়া রোগীর সংখ্যা ও মৃত্যুহার। চিকিৎসা অবকাঠামো
ডলারের দর পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

ডলারের দর পতনে বিশ্ববাজারে স্বর্ণের দাম বেড়েছে

ডলারের দরপতনে স্বর্ণের দাম সামান্য বেড়েছে। তবে সপ্তাহের হিসাবে দাম কমেছে প্রায় ১ দশমিক ৫
গ্রীষ্মকালীন সবজির বাজার চড়া

গ্রীষ্মকালীন সবজির বাজার চড়া

সপ্তাহ ব্যবধানে রাজধানীর বাজারগুলোতে সবজির দামে অস্থিরতা দেখা দিয়েছে। পেঁপে ছাড়া সব ধরনের সবজি ৬০
অনলাইনে ই-রিটার্ন দাখিল বেড়েছে ৫ গুন

অনলাইনে ই-রিটার্ন দাখিল বেড়েছে ৫ গুন

২০২৫-২৬ কর বছরের জন্য অনলাইনে ই-রিটার্ন দাখিল কার্যক্রম শুরু হয়েছে গত ৪ আগস্ট। প্রথম ১০

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »


Also News   Subject:  হজ নিবন্ধন অর্থ সংগ্রহ ব্যাংক ধর্ম বিষয়ক মন্ত্রণালয় স্বাক্ষর উপসচিব  







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft