আগস্টের পাঁচ দিনে রেমিট্যান্স এলো ৩২৮ মিলিয়ন ডলার
অনলাইন ডেস্ক
প্রকাশ: বুধবার, ৬ আগস্ট, ২০২৫, ৮:৩৩ পিএম

আগস্ট মাসের প্রথম পাঁচ দিনেই রেমিট্যান্স প্রবাহে চমকপ্রদ উত্থান লক্ষ্য করা গেছে। বাংলাদেশ ব্যাংকের হালনাগাদ তথ্যানুযায়ী, ১ আগস্ট থেকে ৫ আগস্ট পর্যন্ত পাঁচ দিনে প্রবাসী বাংলাদেশিরা দেশে পাঠিয়েছেন ৩২৮ মিলিয়ন মার্কিন ডলার।

গত বছরের একই সময়ে (১-৫ আগস্ট ২০২৪) এই অঙ্ক ছিল ১৮১ মিলিয়ন ডলার। ফলে এক বছরের ব্যবধানে এ সময়ে রেমিট্যান্স প্রবাহে প্রবৃদ্ধি হয়েছে ৮১.৬ শতাংশ।

শুধু ৪ ও ৫ আগস্টে এসেছে ১০৮ মিলিয়ন ডলার, যা প্রতিদিন গড়ে ৫৪ মিলিয়ন ডলারের বেশি। এই ধারা অব্যাহত থাকলে আগস্ট মাসের শেষ নাগাদ রেমিট্যান্স প্রবাহ ২ বিলিয়ন ডলার ছাড়িয়ে যেতে পারে বলে সংশ্লিষ্টরা মনে করছেন।

বাংলাদেশ ব্যাংকের সর্বশেষ পরিসংখ্যান বলছে, চলতি অর্থবছরের (২০২৫-২৬) জুলাই থেকে ৫ আগস্ট পর্যন্ত দেশে মোট ২৮০৬ মিলিয়ন মার্কিন ডলারের রেমিট্যান্স এসেছে। আর গত অর্থবছরের (২০২৪-২৫) একই সময়ে রেমিট্যান্স প্রবাহ ছিল ২০৯৪ মিলিয়ন ডলার। অর্থাৎ চলতি অর্থবছরের শুরুতেই রেমিট্যান্স প্রবাহে ৩৩.৯ শতাংশ প্রবৃদ্ধি অর্জিত হয়েছে।

বিশ্লেষকরা বলছেন, অবৈধ চ্যানেল হুন্ডি প্রতিরোধে সরকারের কঠোর পদক্ষেপ, বৈধ পথে রেমিট্যান্স পাঠাতে প্রণোদনা অব্যাহত রাখা এবং ব্যাংকিং চ্যানেলের মাধ্যমে দ্রুত অর্থ স্থানান্তর ব্যবস্থা নিশ্চিত করায় এই প্রবৃদ্ধি সম্ভব হয়েছে।

বাংলাদেশ ব্যাংকের তথ্য বিশ্লেষণে আরও দেখা গেছে, জুলাই মাসেই (২০২৫) দেশে এসেছে ২৪৭৮ মিলিয়ন ডলারের রেমিট্যান্স। এই অঙ্ক একক মাস হিসেবে গত ৩ বছরের মধ্যে সর্বোচ্চ।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft