রাতে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টা
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ৫ আগস্ট, ২০২৫, ২:০৯ পিএম আপডেট: ০৫.০৮.২০২৫ ৮:৫৭ পিএম

জুলাই গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে আজ মঙ্গলবার রাত ৮টা ২০ মিনিটে জাতির উদ্দেশে ভাষণ দেবেন প্রধান উপদেষ্টার প্রফসর ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন (বিটিভি) নিউজ ও বাংলাদেশ বেতারে ভাষণটি একযোগে সম্প্রচার করা হবে।

প্রধান উপদেষ্টার উপপ্রেস সচিব আবুল কালাম আজাদ মজুমদার এ তথ্য জানান।

বিকেল ৫টায় জাতীয় সংসদের দক্ষিণ প্লাজায় জুলাই-আগস্ট গণঅভ্যুত্থান দিবস উপলক্ষে জুলাই ঘোষণাপত্র পাঠ করবেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। বাংলাদেশ টেলিভিশন জুলাই ঘোষণাপত্র পাঠ অনুষ্ঠান সরাসরি সম্প্রচার করবে। অভ্যুত্থানের শরিক রাজনৈতিক দল ও পক্ষগুলো অনুষ্ঠানে উপস্থিত থাকবে। 

অনুষ্ঠানে বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের নেতৃত্বে পাঁচ সদস্যের প্রতিনিধিদল অংশগ্রহণ করবে।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft