ইসরায়েলের সামরিক লক্ষ্যবস্তুতে হুতির হামলা
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ৪ আগস্ট, ২০২৫, ৫:৪৮ পিএম

ইসরায়েলের সামরিক স্থাপনা লক্ষ্য করে হামলা চালিয়েছে ইয়েমেনেভিত্তিক সশস্ত্র গোষ্ঠী হুতি।এক সংক্ষিপ্ত টেলিভিশন ভাষণে গোষ্ঠীটির সামরিক মুখপাত্র ইয়াহিয়া সারি জানিয়েছেন, তারা সিয়োনি শত্রুদের সামরিক অবস্থানে তিনটি ড্রোন নিক্ষেপ করেছে। 

কাতারভিত্তিক সংবাদমাধ্যম আল-জাজিরার এক প্রতিবেদন থেকে এই তথ্য জানা যায়।

ইসরায়েলি সামরিক বাহিনী দাবি করেছে, তারা হুতিদের ছোড়া একটি ড্রোন গুলি করে ভূপাতিত করেছে। তবে বাকি দুইটি ড্রোন সম্পর্কে এখন পর্যন্ত কোনো তথ্য দেয়নি তারা। 

গাজায় ইসরায়েরি অভিযানের জবাবে নিয়মিতই হামলা চালিয়ে যাচ্ছে হুতিরা। তারা হুমকি দিয়ে বলেছে, গাজায় ফিলিস্তিনিদের ওপর আগ্রাসন চলতে থাকলে, ইসরাইল এবং তার মিত্রদের বিরুদ্ধে তারা আরও শক্তিশালী হামলা চালাবে।

ইয়াহিয়া সারি বলেন, এই ড্রোনগুলো ইসরাইলের তিনটি গুরুত্বপূর্ণ শহর, তেল আবিব, আশকেলন ও হাইফায় লক্ষ্য করে নিক্ষেপ করা হয়। এর কিছুক্ষণ পরই গাজার নিকটবর্তী বনে নেটজারিম এলাকায় ও মিশর সীমান্তে সতর্কতা সাইরেন বাজতে শোনা যায়। 

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft