সবাই সঠিকভাবে কাজ করলে দুর্নীতি দমন সম্ভব: দুদক চেয়ারম্যান
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ৩১ জুলাই, ২০২৫, ৪:২৮ পিএম

দুদক চেয়ারম্যান ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেছেন, ‘দুদক সমাজের বাইরের কোনো প্রতিষ্ঠান নয়। এখানেও দুর্নীতি আছে। দায়িত্ব নেওয়ার পর থেকেই অভ্যন্তরীণ দুর্নীতি কমানোর চেষ্টা চলছে।’

আজ বৃহস্পতিবার (৩১ জুলাই) সকালে বরিশাল নগরীর সিএন্ডবি রোডে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবনের ভিত্তিপ্রস্তর স্থাপনকালে তিনি এসব কথা বলেন।

সরকারের দুর্বলতার অন্যতম কারণ হিসেবে দুর্নীতিকে চিহ্নিত করে ড. মোহাম্মদ আবদুল মোমেন বলেন, ‘দুর্নীতি কমিয়ে রাখা গেলে জনগণ ভালো থাকবে, সরকারও স্বস্তিতে থাকবে। সরকারের পতনের অন্যতম কারণ দুর্নীতি।’ 

তিনি আরো বলেন, ‘আমরা কাউকে ছাড়ি না। যারা খালাস পাচ্ছে, তাদের বিরুদ্ধেও আপিল করা হয়। আদালত, সাংবাদিক ও সমাজের সব অংশের দায়িত্ব আছে। সবাই সঠিকভাবে কাজ করলে দুর্নীতি দমন সম্ভব।’

ভিত্তিপ্রস্তর স্থাপন শেষে সার্কিট হাউসে ‘দুর্নীতি ও হয়রানিমুক্ত নাগরিকসেবা’ বিষয়ক মতবিনিময় সভায় বিভাগীয় কমিশনার, জেলা প্রশাসকসহ বিভিন্ন পর্যায়ের কর্মকর্তাদের সঙ্গে আলোচনা হয়। প্রায় ২৩ কোটি টাকা ব্যয়ে নির্মিত হবে ছয়তলা বিশিষ্ট আধুনিক দুদক ভবন।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft