হত্যা মামলাসহ পাঁচ মামলায় চিন্ময় দাসের জামিন না মঞ্জুর
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ২৪ জুলাই, ২০২৫, ৪:৪৯ পিএম

আইনজীবী আলিফ হত্যা মামলাসহ ৫ মামলায় জামিন হয়নি ইসকনের বহিষ্কৃত নেতা চিন্ময় কৃষ্ণ দাসের। আজ বৃহস্পতিবার (২৪ জুলাই) চট্টগ্রাম মহানগর দায়রা জজ আদালতের বিচারক হাসানুল ইসলাম ৫টি মামলায় জামিন নামঞ্জুর করেছেন। উভয় পক্ষের শুনানি শেষে আদালত এই আদেশ দিয়েছেন।

চট্টগ্রাম মহানগর আদালতের রাষ্ট্রপক্ষের সহকারী পাবলিক প্রসিকিউটর মো. রায়হানুল ওয়াজেদ চৌধুরী কালের কণ্ঠকে এই তথ্য নিশ্চিত করেছেন।

তিনি বলেন, ‘আসামিপক্ষ থেকে আইনজীবী আলিফ হত্য মামলাসহ ৫ মামলায় জামিন আবেদন করা হয়। আদালত উভয় পক্ষের শুনানি শেষে জামিন নামঞ্জুর করেন। আসামি চিন্ময়ের পক্ষে শুনানি করেন ঢাকা থেকে আসা আইনজীবী অপূর্ব কুমার ভট্টাচার্যের নেতৃত্বে একটি টিম। চিন্ময়ের জামিন শুনানিকে কেন্দ্র করে চট্টগ্রাম আদালতে ব্যাপক আইন-শৃঙ্খলা রক্ষাকারী বাহিনী মোতায়েন করা হয়।’

রাষ্ট্রদ্রোহ মামলায় গ্রেপ্তার দেখিয়ে ২০২৪ সালের ২৬ নভেম্বর চিন্ময় কৃষ্ণ দাশকে আদালতে তোলা হয়। এই দিন চিন্ময়ের সমর্থকরা সাইফুল ইসলাম আলিফকে কুপিয়ে হত্যা করে। এ ছাড়া আদালত এলাকায় ভাঙচুর ও পুলিশের ওপর হামলার ঘটনায় ৫টি মামলা দায়ের করা হয়।
 
পরে অ্যাডভোকেট সাইফুল ইসলাম আলিফ হত্যাসহ ভোট ৫টি মামলায় তদন্তে প্রাপ্ত আসামি হিসেবে চিন্ময়কে গ্রেপ্তার দেখানো হয়।

এই ৫ মামলায় চিন্ময়ের জামিন আবেদন করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft