২৩ ও ২৪ জুলাইয়ের পরীক্ষা স্থগিত করেছে জাতীয় বিশ্ববিদ্যালয়
অনলাইন ডেস্ক
প্রকাশ: মঙ্গলবার, ২২ জুলাই, ২০২৫, ১১:৩৩ পিএম

জাতীয় বিশ্ববিদ্যালয়ের আগামী ২৩ ও ২৪ জুলাইয়ের সব পরীক্ষা স্থগিত করা হয়েছে। আজ মঙ্গলবার (২২ জুলাই) জাতীয় বিশ্ববিদ্যালয়ের পরীক্ষা নিয়ন্ত্রকের দফতর থেকে দেয়া এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

পরীক্ষা নিয়ন্ত্রক মো. এনামুল করিমের সই করা বিজ্ঞপ্তিতে বলা হয়, উত্তরার দুর্ঘটনায় শিক্ষার্থীদের জানমালের ব্যাপক ক্ষতির বিষয়টি বিবেচনায় নিয়ে বুধবার (২৩ জুলাই) ও বৃহস্পতিবার (২৪ জুলাই) অনুষ্ঠিতব্য সব পরীক্ষা স্থগিত করার সিদ্ধান্ত নেয়া হয়েছে।
 
স্থগিত হওয়া পরীক্ষার নতুন সময়সূচি পরবর্তীতে জানিয়ে দেয়া হবে। তবে পূর্বঘোষিত সময়সূচি অনুযায়ী অন্যান্য পরীক্ষার তারিখ ও সময় অপরিবর্তিত থাকবে বলেও বিজ্ঞপ্তিতে জানানো হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft