প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত: উদ্ধারকাজে নেতাকর্মীদের অংশগ্রহণের নির্দেশ জামায়াত আমিরের
অনলাইন ডেস্ক
প্রকাশ: সোমবার, ২১ জুলাই, ২০২৫, ৪:৫০ পিএম

রাজধানীর উত্তরার দিয়াবাড়ি এলাকায় মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়ে বহু হতাহতের আশঙ্কা দেখা দিয়েছে। এ দুর্ঘটনায় গভীর উদ্বেগ ও শোক প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামীর আমির ডা. শফিকুর রহমান।

আজ সোমবার সংবাদমাধ্যমে পাঠানো এক বিবৃতিতে তিনি বলেন, ‘বাংলাদেশ জামায়াতে ইসলামীর সর্বস্তরের জনশক্তি ও এলাকাবাসীকে আহ্বান জানাচ্ছি—উদ্ধার কাজে অংশগ্রহণ করুন এবং আহতদের চিকিৎসায় সর্বাত্মক সহযোগিতা করুন।’

তিনি নিহতদের জন্য দোয়া করে বলেন, ‘আল্লাহ তা’য়ালা নিহতদের ওপর রহম করুন, ক্ষমা করুন এবং তাদের শাহাদাতের মর্যাদা দিয়ে জান্নাতের উচ্চ মাকাম দান করুন। আহতদের দ্রুত ও পরিপূর্ণ সুস্থতা দান করুন।’

ডা. শফিকুর রহমান নিহতদের পরিবার ও স্বজনদের প্রতি গভীর সমবেদনা জানিয়ে বলেন, ‘আল্লাহ তাদের উত্তম ধৈর্য ধারণের তাওফিক দান করুন। আমিন।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft