গোপালগঞ্জকে আশপাশের জেলায় ভাগ করে দিলে ভালো হয়: আমির হামজা
অনলাইন ডেস্ক
প্রকাশ: বৃহস্পতিবার, ১৭ জুলাই, ২০২৫, ১০:১১ পিএম

আজ বৃহস্পতিবার (১৭ জুলাই) কুষ্টিয়ায় বিক্ষোভ মিছিল ও সমাবেশে আমির হামজা বলেছেন, গোপালগঞ্জকে বাংলার মানচিত্র থেকে মুছে ৬৩ জেলা নিয়ে বাংলাদেশ করা হোক। গোপালগঞ্জকে আশপাশের জেলার মধ্যে ভাগ করে দিলে ভালো হয়। এ জেলা মানচিত্রে না থাকাই ভালো।

তিনি আরও বলেন, ‘জুলাই যোদ্ধাদের ওপর হামলা দেশের ১৮ কোটি মানুষের ওপর হামলার সমান। যারা এর সঙ্গে জড়িত তাদের দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। আমরা ২৪ ঘণ্টা সময় দিয়েছি, সময় কিন্তু পার হয়ে যাচ্ছে। তাদের শাস্তির ব্যবস্থা না করা হলে আমরা ধরে নিব গোপালগঞ্জ জেলার যারা দায়িত্বে আছে তারা এর সঙ্গে জড়িত।’

সমাবেশে আরও বক্তব্য রাখেন- জেলা নায়েবে আমির মো. আব্দুল গফুর, জেলা সেক্রেটারি অধ্যাপক সুজা উদ্দিন প্রমুখ।

তারা বলেন, ‘অধ্যাদেশ জারির মাধ্যমে গোপালগঞ্জের নতুন নাম রাখতে হবে। এ ছাড়াও গোপালগঞ্জের পুলিশ সুপার এ ঘটনার দায় এড়াতে পারে না। এর জন্য তাকে জবাবদিহি করতে হবে।’

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft