চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে: মামুনুল হক
অনলাইন ডেস্ক
প্রকাশ: রোববার, ৬ জুলাই, ২০২৫, ২:৪৫ পিএম

চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে বলে মন্তব্য করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের আমির মাওলানা মামুনুল হক।

আজ শুক্রবার (৫ জুলাই) গুলশানে জামিয়া মাদানিয়া বারিধারা মাদরাসা মিলনায়তনে আলোচনা সভায় এসব কথা বলেন তিনি। হেফাজতে ইসলাম বাংলাদেশ ঢাকা মহানগর এ আলোচনা সভার আয়োজন করে।

তিনি বলেন, ‘চব্বিশের শাহাদত মঞ্চের ওপর দাঁড়িয়ে অন্তর্বর্তী সরকার গঠিত হয়েছে। আমরা শুরু থেকে তাদের সহযোগিতা করেছি। তাদের রক্ষার চেষ্টা করেছে হেফাজত ইসলাম।’

খেলাফত মজলিসের আমির বলেন, ‘নারী সংস্কারের নামে দেশের দীর্ঘদিনের সংস্কৃতি ধ্বংসের যে নীলনকশা তৈরি হয়েছে তার বিরোধিতা আমরা করেছি। বাংলার মাটিতে ইসলামবিরোধী কোনো কার্যকলাপ বরদাশত করা হবে না। মানবাধিকার কমিশনের নামে কোনো অপতৎপরতাকে বরদাশত করা হবে না।’

ইসলামকে টিকিয়ে রাখার জন‍্য প্রয়োজনে আবার শাপলা চত্বরে যাওয়ার হুঁশিয়ারি দেন মামুনুল হক।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft