যুক্তরাষ্ট্রে ভয়াবহ বন্যায় ২৪ জনের প্রাণহানি
অনলাইন ডেস্ক
প্রকাশ: শনিবার, ৫ জুলাই, ২০২৫, ৩:৩৬ পিএম

স্থানীয় সময় শনিবার (৫ জুলাই) ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসির এক প্রতিবেদনে জানানো হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাসে ভয়াবহ বন্যায় মৃতের সংখ্যা বেড়ে ২৪ জনে পৌঁছেছে। এছাড়া নিখোঁজ রয়েছে আরও ২৫ জন।

প্রতিবেদনে বলা হয়, যুক্তরাষ্ট্রের টেক্সাস অঙ্গরাজ্যের কারভিল শহরে ভয়াবহ বন্যা দেখা দিয়েছে। এতে নদী তীরবর্তী ঘরবাড়ি বিধ্বস্ত, সড়কপথ বিচ্ছিন্ন এবং বহু গাড়ি ভেসে গেছে। টেক্সাসের প্রশাসন এই পরিস্থিতিকে ‘প্রাণঘাতী ও অত্যন্ত বিপজ্জনক’ ঘোষণা করে বাসিন্দাদের উঁচু জায়গায় আশ্রয় নিতে বলেছে। সেই সঙ্গে ঘোষণা করা হয়েছে জরুরি অবস্থা।

এতে আরও বলা হয়, স্থানীয় গুয়াদালুপে নদীর পানি মাত্র ৪৫ মিনিটের মধ্যে ২৬ ফুট (প্রায় ৮ মিটার) বেড়ে যাওয়ায় এই বন্যার সৃষ্টি হয়েছে। এতে একদিকে যেমন বিপুল সম্পদ ধ্বংস হয়েছে এবং তেমনি ঘটেছে প্রাণহানির ঘটনাও।

এ বিষয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে টেক্সাসের লেফটেন্যান্ট গভর্নর ড্যান প্যাট্রিক বলেন, বন্যাকবলিত এলাকাগুলোতে বড় পরিসরে উদ্ধার অভিযান চালানো হচ্ছে। গ্রীষ্মকালীন ক্যাম্পে অংশ নেওয়া ২৫ শিশুকে পাওয়া যাচ্ছে না।

তিনি আরও বলেন, কিন্তু এর মানে এই নয় যে নিখোঁজ শিশুরা একেবারে হারিয়ে গেছে। তারা যোগাযোগ বিচ্ছিন্ন অবস্থায়ও থাকতে পারে।

এর আগে, স্থানীয় সময় শুক্রবার (৪ জুলাই) সকালে রাজ্যে আকস্মিক বন্যার কারণে পার্বত্য দেশ এবং কনচো ভ্যালি অঞ্চলে দুর্যোগ ঘোষণা করা হয়। পরে টেক্সাসে স্বাধীনতা দিবস উদযাপনের অনুষ্ঠান বাতিল করা হয়।

« পূর্ববর্তী সংবাদপরবর্তী সংবাদ »







  সর্বশেষ সংবাদ  
  সর্বাধিক পঠিত  
এই ক্যাটেগরির আরো সংবাদ
সম্পাদক ও প্রকাশক: মো: আক্তার হোসেন রিন্টু
বার্তা ও বাণিজ্যিক বিভাগ : প্রকাশক কর্তৃক ৮২, শহীদ সাংবাদিক সেলিনা পারভীন সড়ক (৩য় তলা) ওয়্যারলেস মোড়, বড় মগবাজার, ঢাকা-১২১৭।
বার্তা বিভাগ : +8802-58316172, বাণিজ্যিক বিভাগ : +8802-58316175, E-mail: info@jobabdihi.com , contact@jobabdihi.com
কপিরাইট © দৈনিক জবাবদিহি সর্বসত্ত্ব সংরক্ষিত | Developed By: i2soft